কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক, শিল্পী ও সাহিত্যিকদের নামেও সড়কের নামকরণ করবে ডিএনসিসি

মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ ৪ বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। ছবি : কালবেলা
মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ ৪ বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। ছবি : কালবেলা

বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সাংবাদিক, শিল্পী ও সাহিত্যিকদের নামেও রাজধানীর বিভিন্ন সড়কের নামকরণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

সোমবার (১৩ মে) গুলশান নগরভবনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ ৪ বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মেয়র আতিক বলেন,

এতদিন রাজধানীর বিভিন্ন সড়কের নাম শুধু মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হতো। কিন্তু আমি মনে করি, আমাদের অনেক বড় বড় সাংবাদিক, শিল্পী ও সাহিত্যিক রয়েছেন। যারা অনেক গুণী ব্যক্তি। তাদের নামে সড়কের নামকরণ করলে, তারা যেমন সম্মানিত হবেন, তেমনি আমাদের সিটি করপোরেশনও গর্বিত হবে। তাই এখন থেকে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সাংবাদিক, শিল্পী ও সাহিত্যিকদের নামেও সড়কের নামকরণ করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসানসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১০

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১১

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১২

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৩

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৪

‘মেসি ঈশ্বরের উপহার’

১৫

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৬

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৭

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৮

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

২০
X