কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

অত্যাবশ্যকীয় পণ্য আইনের খসড়া প্রকাশ

অত্যাবশ্যকীয় পণ্য আইনের খসড়া প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত
অত্যাবশ্যকীয় পণ্য আইনের খসড়া প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

মতামত গ্রহণের জন্য অত্যাবশকীয় পণ্য আইন-২০২৪ এর খসড়া প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (৭ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের এক নোটিশসহ খসড়াটি বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড করা হয়।

নোটিশে বলা হয়েছে, ‘দ্য কন্ট্রোল অব এসেনসিয়াল কমোডিটিজ অ্যাক্ট-১৯৫৬’ অনুযায়ী বাংলায় অত্যাবশ্যকীয় পণ্য আইন-২০২৪ প্রণয়নের লক্ষ্যে প্রস্তুতকৃত খসড়া অধিকতর মতামত দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরবর্তী এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সবাইকে মতামত দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

দীর্ঘ ৬৮ বছর পর নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ায় অবশেষে ধান, চাল, গম, আটা ও আলু নিত্যপণ্য হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে। তবে এবারও স্বীকৃতি পাচ্ছে না অবশ্য পানি। আবার সাবান, কীটনাশক, ডিটারজেন্ট পাউডার, টুথপেস্ট—এগুলো সমাজের সর্বস্তরে প্রতিদিন কমবেশি ব্যবহৃত হলেও নিত্যপণ্য হিসেবে আইনি স্বীকৃতি দেওয়া হচ্ছে না। তবে নিত্যপণ্য হিসেবে বাদ পড়ছে সিগারেট, কয়লা ও কাঠ। আর যুক্ত হচ্ছে বিদ্যুৎ।

অত্যাবশ্যকীয় পণ্যের খসড়া তালিকা:

১. খাদ্যদ্রব্য- ধান, চাল, গম ও আটা, আলু, বীজ ও চারা, মশুর ডাল, ছোলা, ভোজ্যতেল ও তৈলবীজ, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, দারুচিনি, লবঙ্গ, এলাচ, ধনে, জিরা, আদা, হলুদ, চিনি, খাবার লবণ (বিট লবণ ব্যতীত), চিনি, গুড়, মাছ, মৎস্যজাত খাদ্য, মাংস, দুধ, ডিম;

২. শিশু এবং রোগীর খাবার এবং অনুরূপ দ্রব্যাদি;

৩. ওষুধপত্র, সেইসঙ্গে যা ইনজেকশনের মাধ্যমে গ্রহণ করা হয়;

৪. চিকিৎসা এবং শৈল্যচিকিৎসার যন্ত্রপাতি এবং চিকিৎসা সংশ্লিষ্ট যন্ত্রপাতি;

৫. কাগজ, নিউজপ্রিন্ট;

৬. সার

৭. জ্বালানি তেল (পেট্রোল, ডিজেল, কেরোসিন, ফার্নেস অয়েল)

৮. গ্যাস (পাইপলাইনে সরবরাহকৃত গ্যাস ও এলপিজি) ও রাসায়নিক দ্রব্যাদি;

৯. বিদ্যুৎ (সৌরবিদ্যুৎসহ)

১০. লোহা ও ইস্পাত;

১১. সিমেন্ট;

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X