কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলে বোমা হামলার হুমকি, বাড়ি পাঠানো হলো শিক্ষার্থীদের

হুমকির পর তল্লাশি কার্যক্রম। ছবি : এএনআই
হুমকির পর তল্লাশি কার্যক্রম। ছবি : এএনআই

স্কুলে বোমা হামলার হুমকি দিয়েছে অজ্ঞাতনামারা। এতে করে আতঙ্কিত হয়ে পড়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। পরে স্কুলের সকল শিক্ষার্থীকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (১৩ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তরপ্রদেশের লখনৌর গোমতী নগরে কয়েকটি স্কুলে ই-মেইলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ফলে আতঙ্কিত হয়ে পড়ে স্কুল কর্তৃপক্ষ। পরে শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে আনা হয়। এরপর তাদের স্কুলফিল্ডে জড়ো করে অভিভাবকদের তাদের নিয়ে যাওয়ার জন্য বার্তা দেওয়া হয়।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ই-মেইলে এমন হুমকি পাওয়ার পর পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা স্কুলে পৌঁছেছেন। তারা অনুসন্ধান শুরু করেছেন।

এনডিটিভি জানিয়েছে, হুমকি পাওয়া বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ভিবগর হাই স্কুল, এলপিএস পিজিআই ব্র্যাঞ্চ এবং সেন্ট মেরি স্কুল।

পুলিশ জানিয়েছে, স্কুলগুলোতে তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি। ই-মেইলের সূত্র খুঁজতে সাইবার সেল কাজ করছে।

এর আগে গত ১ মে সংবাদমাধ্যম জানায়, দিল্লির প্রায় ১০০ স্কুলে বোমা ও বিস্ফোরক পুঁতে রাখা হয়েছে বলে ই-মেইলে হুমকি দেওয়া হয়। এরপরই ঘটে তুলকালাম। এসব স্কুলের সব শিক্ষার্থীকে বাড়িতে ফেরত পাঠানো হয়। এছাড়া দ্রুতই এসব স্কুল প্রতিষ্ঠান খালি করা হয়।

ওই সময় দিল্লি পুলিশ জানায়, হুমকির পর স্কুলগুলোতে তল্লাশি চালানো হয়েছে। তবে এতে কোনো কিছু পাওয়া যায়নি।

দেশটির কর্মকর্তারা জানান, ১ মে সকালে প্রায় ১০০ স্কুলে এ মেইল পাঠানো হয়। মেইল পাঠানোর পর অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছাড়িয়ে পড়ে। এরপর স্কুল বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এটি নিছক প্রতারণা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X