কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৫:১২ পিএম
আপডেট : ১৩ মে ২০২৪, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

হুইল চেয়ারে পরীক্ষা দিয়েই কৃতিত্ব হালিমার

পরীক্ষার হলে এসএসসিতে পাস করা হালিমা। ছবি : কালবেলা
পরীক্ষার হলে এসএসসিতে পাস করা হালিমা। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের কামারখন্দে হুইল চেয়ারে বসে এসএসসি পরীক্ষা দিয়েও ৩.৫০ পেয়ে উত্তীর্ণ হয়েছে আলোচিত শারীরিক প্রতিবন্ধী হালিমা। তার এ সফলতায় পরিবার, গ্রাম এবং অধ্যায়নরত প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সবাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তার এই অদম্য ইচ্ছা শক্তির প্রশংসা করেছেন সবাই।

হালিমা খাতুন উপজেলার আলোকদিয়ার গ্রামের কৃষক হামিদুল ইসলাম এবং শহিদা খাতুন দম্পতির কন্যা। তারা দুই বোন ও এক ভাই। হালিমা স্থানীয় মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ে অধ্যায়ন করে জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেয়।

মেয়ের উত্তীর্ণ হওয়ায় উচ্ছ্বসিত শহিদা খাতুন বলেন, হালিমার জন্মের ছয় মাস পর থেকে তার শারীরিক পরিবর্তন দেখা দেয়। ধীরে ধীরে সে শারীরিক প্রতিবন্ধীতে পরিণত হয়। দীর্ঘদিন চিকিৎসার পরও শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এখনো মাঝে মাঝে শরীরের জন্য প্রয়োজনীয় খাবার গ্রহণ না করার ফলে হালিমার শরীরে রক্ত দিতে হয়। এর সঙ্গে শ্বাসকষ্টের সমস্যাও আছে। তার এই শারীরিক অবস্থায় আমার মেয়ে এত সুন্দর ফলাফল এনে দেবে আমি কল্পনাও করিনি।

অদম্য হালিমা খাতুন বলেন, ছোট বেলা থেকেই আমার লেখাপড়া করার খুব ইচ্ছা। আমার পড়ার ব্যাপারে বিদ্যালয়ের শিক্ষক ও আমার সহপাঠীরা আমাকে অনেক সহযোগিতা করেছেন। আমি লেখাপড়া করে সুশিক্ষিত হয়ে দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে চাই। আমি পরীক্ষার ফলাফলে আমার মা-বাবা, পরিবারের সদস্য ও আমার স্যারেরা খুবই খুশি।

মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নুরুল আলম বলেন, হালিমা শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এ বিদ্যালয়ে হালিমা ষষ্ঠ শ্রেণি থেকে পড়াশোনা করে এসএসসি পরীক্ষা দিচ্ছে এবং সে পরীক্ষায় সে ভালো রেজাল্ট করেছে। তাতে আমরা সবাই খুশি। দোয়া করি হালিমার এভাবেই তার সামনের দিনগুলো সফলতার সঙ্গে পার করুক।

উল্লেখ্য, হালিমা এসএসসি পরীক্ষা দেওয়ার সময় ‘হালিমা হতে চায় বিসিএস ক্যাডার’ এই শিরোনামে দৈনিক কালবেলায় একটি সংবাদ প্রকাশ হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X