কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০৬:২০ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

তিন মাস যান চলাচল বন্ধ থাকবে কমলাপুর-টিটিপাড়া সড়কে 

রাস্তা সংস্কারের কাজ চলছে টিটিপাড়া এলাকায়। পুরোনো ছবি
রাস্তা সংস্কারের কাজ চলছে টিটিপাড়া এলাকায়। পুরোনো ছবি

রাজধানীর টিটিপাড়া এলাকায় আন্ডারপাস নির্মাণ, রাস্তাসহ রেললাইন সংস্কারের জন্য এ পথে আগামী তিনমাস সড়ক পথের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।

গত ২ জুলাই বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (কলোনী) সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান নিশাত সালেহ জেভির চুক্তিপত্র অনুযায়ী ঢাকা-১ নং প্ল্যাট ফরম সংলগ্ন পিট নং- ১ ও তিন নম্বর লাইনটিতে ট্রেনের অপারেশন কার্যক্রম তিন জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন মাস ট্রেনের অপারেশন কার্যক্রম বন্ধ রাখা প্রয়োজন। লাইনটিতে ট্রেন চলাচল অব্যাহত থাকলে নির্মাণকাজ ব্যাহত হবে। এজন্য পিট নং এক লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকতে চিঠিতে অনুরোধ করা হয়েছে।

তবে ঢাকা রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ বলছে, বিকল্প লাইনে ট্রেন চলাচল অব্যাহত থাকলেও সড়ক পথে পুরোপরি তিন মাস যানবাহন চলবে না।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার সাহাদাৎ হোসেন কালবেলাকে বলেন, মূলত আন্ডারপাস, রেললাইনসহ রাস্তা সংস্কারের কারণে সড়ক পথের যানবাহন চলাচল তিন মাস বন্ধ থাকবে। এই সময়ে টিটিপাড়া রেললাইন এলাকায় সড়কপথ পুরোপুরি ঠিক হবে হবে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক থাকার কথা জানান তিনি। সংস্কার শেষে এ পথের যানবাহন আন্ডারপাস দিয়ে পারাপার হবে।

কমলাপুর রেল স্টেশন থেকে টিটিপাড়া হয়ে রাস্তাটি মেট্রোরেলের কারণে দুই মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। প্রথমে একাংশ খোলা থাকলেও একপর্যায়ে উভয় অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ দুর্ভোগের মধ্যে নতুন করে আন্ডারপাস, রেল লাইন সহ সড়কের কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। ফলে টিটিপাড়া থেকে কমলাপুর পর্যন্ত পুরো সড়কটি ১০ দিনের বেশি সময় ধরে বন্ধ রয়েছে।

এদিকে গুরুত্বপূর্ণ এ সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় যানজটে মহাদুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। এ পথে চলা বাসগুলো খিলগাঁও, টিটিপাড়া দিয়ে ইউটার্ন করে উড়াল সড়ক হয়ে শাজাহানপুর দিয়ে চলাচল করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১০

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১১

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১২

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৩

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৪

‘মেসি ঈশ্বরের উপহার’

১৫

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৬

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৭

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৮

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

২০
X