কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ১২:১২ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের ৩ মাসেই স্বামী হারালেন রুপা

প্রতীকী  ছবি
প্রতীকী ছবি

চলতি বছরের এপ্রিল মাসেই শাখাওয়াতের সঙ্গে বিয়ে হয় রুপার। ধানমন্ডি থেকে মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে হানিফ ফ্লাইওভার দিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসায় ফেরার পথে ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার শিকার হন তারা। দুর্ঘটনায় স্বামী শাখাওয়াত হোসেন ওরফে নিলয় (৩০) নিহত হয়, আহত হয়েছেন স্ত্রী রুপা আক্তার (২৬)।

মঙ্গলবার (২৫ জুলাই) রাতে রাজধানীর হানিফ ফ্লাইওভারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

তিনি জানান, গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন কয়েক পথচারী। চিকিৎসক পরীক্ষা করার রাত ১১টা ৫ মিনিটে শাখাওয়াত হোসেনকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী রুপাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের স্ত্রী রুপা আক্তার বলেন, আমার স্বামী সিয়াম গ্রুপে চাকরি করতেন। রাতে আমরা মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিলাম। পরে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসায় ফেরার পথে মেয়র হানিফ ফ্লাইওভারে ওঠার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে জোরে ধাক্কা দেয়। এতে আমার স্বামী গুরুতর আহত হন। আমিও সামান্য আহত হই। এসময় পথচারীরা আমাদের ঢামেকে নিয়ে আসেন। পরে চিকিৎসক আমার স্বামীকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : রামপুরায় দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আহত রুপার স্বজনরা জানায়, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বুর্চি হাজির বাড়ির আবু ইউসুফের ছেলে শাখাওয়াত হোসেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন, থাকতেন ডেমরা স্টাফ কোয়ার্টারে। গত এপ্রিল মাসে রুপার সঙ্গে শাখাওয়াতের বিয়ে হয়। ধানমন্ডি থেকে মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে হানিফ ফ্লাইওভার দিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। পরে পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শাখাওয়াত হোসেনের মরদেহটি হাসপাতালে রাখা হয়েছে। স্ত্রী রুপা আক্তার ঢাকা মেডিকেল কলেজেই চিকিৎসা নিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হয়েছে : স্টেফান লিলার

ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড, ২৭টি চরম ঝুঁকিপূর্ণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা

থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ওসি প্রত্যাহার, মামলার প্রস্তুতি

এনসিপির এক কমিটির কার্যক্রম স্থগিত

নির্বাচনের আগেই তারা আমাকে হারিয়ে দিয়েছিল : মির্জা ফখরুল

বিশ্বকাপের ভেন্যুতে নিষিদ্ধ হলো পানির বোতল

নতুন চেয়ারম্যান ও তিন কমিশনার পেল বিএসইসি

একাকী অনুশীলন করছেন মেসি

১০

বিএসইসির চেয়ারম্যান হলেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মাসুদ খান

১১

নেইমার নাকি ভিনি, ১০ নম্বর জার্সি কার

১২

মার্কিন নাগরিককে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৩

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা

১৪

জবানবন্দিতে দোষ স্বীকার / রামিসাকে ধর্ষণ-হত্যা ও নিজের পালিয়ে যাওয়ার বর্ণনায় যা জানালেন সোহেল

১৫

যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা 

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে বিভক্তি না করার আহ্বান ইরানের

১৭

লেবাননের সঙ্গে শান্তিচুক্তির আশা ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

১৮

আসামি সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

১৯

বাবা ও দাদির কবরের ফুলগাছ চুরি, ব্যতিক্রমী উদ্যোগ যুবকের

২০
X