কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০৮:৫৮ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ধানমন্ডি ৩২ নম্বরে রোকেয়া প্রাচীর ওপর হামলা

রোকেয়া প্রাচী। ছবি : সংগৃহীত
রোকেয়া প্রাচী। ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপরে হামলার অভিযোগ উঠেছে।

বুধবার (১৪ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে প্রদীপ প্রজ্বালনের সময় এ হামলা হয়। এই অভিনেত্রী ১৫ আগস্টের শোক দিবস উপলক্ষে ফেসবুকে সেখানে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন। সন্ধ্যা নাগাদ সেখানে শাতধিক সাংস্কৃতিকর্মীরা জড়ো হন। এছাড়াও সেখানে মিডিয়া কর্মীরাও ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রদীপ প্রজ্বালনের সময় ৩০-৩৫ জনের একটি দল লাঠিসোটা নিয়ে সবাইকে হুমকি দেয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করে। রোকেয়া প্রাচী সেটি ঠিক করতে গেলে তাকে লাঠি দিয়ে মারতে থাকে যুবকেরা। একের পর এক আঘাতে অভিনেত্রী লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত সহশিল্পীরা সেখান থেকে সরিয়ে নেন।

হামলার বিষয়ে রোকেয়া প্রাচী বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে আমাদের ওপরে অতর্কিত হামলা হয়। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ আমাদের ঘিরে ধরে বেধড়ক পেটানো হয়। যারা পিটিয়েছে তারা আমাকে টার্গেট করে এসেছে। প্রত্যেককে আমার শিক্ষিত মনে হয়েছে। তারা খুব শুদ্ধ ভাষায় কথা বলেছে। তাদের কথাবার্তা শুনেই বুঝেছি তারা দুষ্কৃতকারী নন।

এ বিষয়ে ধানমণ্ডি থানার ওসি ইমরানুল ইসলাম কালবেলাকে বলেন, রোকেয়া প্রাচীর উপর হামলা হয়েছে কি না বিষয়টি আমরা নিশ্চিত নই। তবে জানতে পেরেছি ধানমণ্ডি ৩২ নম্বরে ছাত্রলীগের কিছু ছেলে জড়ো হয়েছিল। পড়ে বিএনপির লোকজন তাদের ধাওয়া দিয়েছে।

এর আগে রোকেয়া প্রাচী ঘোষণা প্রসঙ্গে ফেসবুকে লিখেছিলেন, ‘আছি ধানমন্ডি ৩২। হোক সব হত্যার, সব নৈরাজ্যের বিচার। বিচার হোক বাঙালির ইতিহাস হত্যার, আছি। আমরাও বিচার চাই। শান্তিপূর্ণ প্রতিবাদে স্মরণ করব স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর ইতিহাস। আছি পুড়ে যাওয়া ৩২-এ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৩

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৪

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৬

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৭

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৮

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

২০
X