ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০৩:২৬ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র আন্দোলনে নিহতদের বিচারসহ ৫ দফা দাবিতে মানববন্ধন

রাজধানীতে ছাত্র আন্দোলনে নিহতদের বিচারের দাবিতে ৫ দফা দাবি। ছবি : কালবেলা
রাজধানীতে ছাত্র আন্দোলনে নিহতদের বিচারের দাবিতে ৫ দফা দাবি। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত ও আহতদের বিচারের দাবিসহ ৫ দফা দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ ৫টি স্থানে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলী ছাত্র-জনতা।

সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে ডেমরার স্টাফ কোয়ার্টার, সাইনবোর্ড, শনির আখড়া এবং যাত্রাবাড়ী থেকে রাজধানীর কদমতলী পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্দনের দাবিগুলো হলো- জুলাই বিপ্লবে ছাত্র-জনতা হত্যায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং আহতদের উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশে নিয়ে চিকিৎসা নিশ্চিতকরণ। যে কোনোভাবে রাজধানীর অসহনীয় যানজট নিরসন করা, সব জায়গা থেকে অবৈধ দখল এবং চাঁদাবাজি বন্ধ করা এবং বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করা।

ছাত্র-জনতার পক্ষে ইসলামী আন্দোলনের নেতা সাবেক ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ইব্রাহিম খলিল বলেন, অনতিবিলম্বে ছাত্র-জনতার পাঁচ দফা দাবি মানতে হবে। তা না হলে আরও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে ডেমরা, যাত্রাবাড়ী, কদমতলী ছাত্র-জনতাসহ সব শ্রেণির সাধারণ মানুষ। এই ৫ দফা দাবি শুধু আমাদের দাবি না, এ দাবি হচ্ছে- সারা বাংলাদেশের সাধারণ মানুষের প্রাণের দাবি।

এ সময় মানববন্দনে আরও উপস্থিত ছিলেন- ঢাকা কলেজ, ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ, গ্রিন ইউনিভার্সিটি, ডা. মালেকা ইউনিভার্সিটি, বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি, সোহরাওয়ার্দী কলেজের ছাত্র এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ। এছাড়া স্বৈরাচার পতন আন্দোলনে ভূমিকা রাখা জনপ্রতিনিধিসহ নতুন বাংলাদেশ গড়ার বিপ্লবী যোদ্ধা তরুণরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X