কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি সাঈদ, সেক্রেটারি দেলোয়ার

বাঁয়ে সাইদ বারী, ডানে দেলোয়ার হাসান। ছবি : সংগৃহীত
বাঁয়ে সাইদ বারী, ডানে দেলোয়ার হাসান। ছবি : সংগৃহীত

সূচীপত্রের সাঈদ বারীকে সভাপতি এবং আবিষ্কারের দেলোয়ার হাসানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি গঠন করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।

প্রকাশনা শিল্পের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দুর্বৃত্তায়ন এবং লুণ্ঠনকারী প্রকাশকদের হাত থেকে সাধারণ প্রকাশকদের দীর্ঘ দিনের বৈষম্যরোধে এই কমিটি গঠন করা হয়েছে।

সমিতির অপরাপর কর্মকর্তারা হচ্ছেন- সিনিয়র সহসভাপতি হাসি প্রকাশনীর হেলাল উদ্দিন, সহসভাপতি জাগৃতি প্রকাশনীর রাজিয়া রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক আদর্শের মাহাবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক-১ অক্ষর প্রকাশনী আমিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক-২ শাহজী প্রকাশনীর শরীফুল হক শাহজী, অর্থ ও দপ্তর সম্পাদক দি রয়েল পাবলিশার্স’র জামাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক কলি প্রকাশনীর এস এম মহিউদ্দিন কলি, সহসাংগঠনিক সম্পাদক বাবুই প্রকাশনীর মোর্শেদ আলম হৃদয়, মেলা বিষয়ক সম্পাদক সৃজনী”র মশিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুক্তচিন্তার মো. শিহাবুল ইসলাম, তথ্যপ্রযুক্তি ও সেমিনার সম্পাদক বাতিঘরের দীপঙ্কর দাস, পাঠাগার উন্নয়ন সম্পাদক বলাকার শরিফা বুলবুল, কপিরাইট ও বাজার উন্নয়ন মহাকালের মো. মনিরুজ্জামান। সদস্যরা হলেন শিকড়ের মিজানুর রহমান সরদার, কেন্দ্রবিন্দুর ওয়াহিদ তুষার, মেরিটফেয়ার প্রকাশনের মো. মোহসিন রুবেল, রূপসী বাংলার খায়রুল ইসলাম পলাশ, জ্ঞান বিতরণীর শহিদুল ইসলাম, এবং তৃণলতা প্রকাশনীর জাহাঙ্গীর আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১০

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১১

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১২

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৩

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৪

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৫

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৬

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৭

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৮

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৯

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

২০
X