কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৭:৪১ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিদিন ১১ ঘণ্টা বন্ধ থাকবে মহাখালী ফ্লাইওভারের এক লেন

মহাখালী ফ্লাইওভার। ছবি : সংগৃহীত
মহাখালী ফ্লাইওভার। ছবি : সংগৃহীত

প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত মহাখালী ফ্লাইওভারের কাকলীমুখী লেনে যানচলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, মহাখালী ফ্লাইওভারের ক্ষতিগ্রস্ত এক্সপেনশন জয়েন্টসমূহ প্রতিস্থাপন কাজ চলমান রয়েছে। তাই ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত জাহাঙ্গীর গেইট থেকে কাকলী অভিমুখি যানবাহন শুধু ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

তিনি জানান, আগামী ১২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত কাকলী থেকে জাহাঙ্গীর গেইট অভিমুখী যানবাহন শুধু ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

গুলশান ট্রাফিক বিভাগের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মানীত নগরবাসী, ঢাকা উত্তর সিটি করপোরেশন এর বরাতে আপনাদের সবার অবগতির জন্য এই মর্মে জানানো যাচ্ছে যে, মহাখালী ফ্লাইওভার এর Expansion Joint সমূহ প্রতিস্থাপন কাজ চলমান রয়েছে।

এতে আরও বলা হয়, ১. আগামী ০৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত জাহাঙ্গীর গেইট থেকে কাকলী অভিমুখী যানবাহনসমূহ শুধু ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

২. আগামী ১২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরেরদিন সকাল ৮ টা পর্যন্ত কাকলী থেকে জাহাঙ্গীর গেইট অভিমুখী যানবাহন শুধু ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১০

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১১

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৩

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৪

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৫

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১৬

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

১৭

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

১৮

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

১৯

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

২০
X