কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ডিএনসিসিতে ‘ইয়ুথ ফর ফেয়ার সিটি’ প্ল্যাটফর্মের যাত্রা শুরু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভবিষ্যতে সভ্য নাগরিক গড়ার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ‘ইয়ুথ ফর ফেয়ার সিটি’ নামে একটি নতুন প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গুলশানে ডিএনসিসি নগর ভবনে আয়োজিত ‘সবুজ ও টেকসই ঢাকা বিনির্মাণে তরুণদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভার শেষে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ আনুষ্ঠানিকভাবে এ প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকাকে একটি জলবায়ুসহিষ্ণু ও ন্যায্য নগরে রূপান্তর করতে হলে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। শহর গঠনের প্রক্রিয়ায় তরুণরা যুক্ত হলে জনস্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা এবং নগর নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের উদ্যম ও দক্ষতাকে কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে।

সভায় প্রশাসক তরুণদের নগর-ভাবনা শোনেন এবং নাগরিক সমস্যা ও সম্ভাবনা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি তরুণদের অংশগ্রহণমূলক নগর ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে একটি গবেষণা জরিপের তথ্য উপস্থাপন করা হয়, যেখানে উঠে আসা শহরের প্রায় ৭০ শতাংশ তরুণ মনে করেন, নীতিনির্ধারণ প্রক্রিয়ায় তাদের মতামত শোনা হচ্ছে। এই তথ্যকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করে প্রশাসক বলেন, তরুণদের এই আস্থাকে আরও শক্তিশালী করতে প্রাতিষ্ঠানিক কাঠামোর উন্নয়ন প্রয়োজন।

নগর উন্নয়ন ও নাগরিক ভোগান্তি বিষয়ে শিক্ষার্থী আবিদুল ইসলাম-এর এক প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক বলেন, আমাদের প্রধান সমস্যা হলো দেশে এখনো শক্তিশালী নগর প্রশাসন বা সিটি গভর্ন্যান্স গড়ে ওঠেনি। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে হবে এবং মৌলিক নীতিগত পরিবর্তন আনতে হবে।

তিনি বলেন, তরুণদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সম্পৃক্ত করা গেলে তাদের চিন্তা ও উদ্ভাবনী শক্তি নগর উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

ডিএনসিসি আশা করে, ‘ইয়ুথ ফর ফেয়ার সিটি’ প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণরা ভবিষ্যতে একটি ন্যায়সঙ্গত, বাসযোগ্য ও টেকসই ঢাকা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১০

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১১

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১২

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৩

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৪

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৫

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৬

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৭

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৮

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৯

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

২০
X