কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নিপসমের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিপসমের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। ছবি : সংগৃহীত
নিপসমের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। ছবি : সংগৃহীত

জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসমের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। শুক্রবার (০৮ নভেম্বর) ঢাকা মহাখালী প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

র‌্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সিনিয়র সচিব মহোদয়, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিবমহোদয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও নিপসমের পরিচালক ও সকল অতিথিবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে সংক্রামক, অসংক্রামক রোগ ও পরিবর্তিত পরিবেশে ইমার্জিং রি ইমার্জিং রোগের ওপর জনস্বাস্থ্যবিষয়ক ৮টি গবেষণাপত্রের উপস্থাপন ও আরও ৮টি গবেষণাপত্রের পোস্টার উপস্থাপিত হয়। এ গবেষণাপত্র উপস্থাপনের একটি সেশনে চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মো. গোলাম ছারোয়ার, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কীটতত্ত্ব বিভাগ নিপসম।

গবেষণাপত্রে বর্তমানে ডেঙ্গুর ভয়াবহতা রোধে এডিস মশার প্রজনন স্থল চিহ্নিত করন, রোগীর কন্টাক্ট ট্রেসিঙ্গ এর মাধ্যমে প্রকৃত সংক্রমিত মশার আস্তানা ক্রাশ প্রোগ্রামিংয়ের মাধ্যমে ধ্বংস করা বিষয়ে গবেষণায় উঠে এসেছে। নিপসম সবসময়ই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনস্বাস্থ্যবিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা করে আসছে।

এর‌ই ধারাবাহিকতায় নিপসমের কীটতত্ত্ব বিভাগ বর্তমান ডেঙ্গুর ভয়াবহতা রোধে এডিস মশার দমনে নিরলস ভাবে গবেষণা করে যাচ্ছে। এই বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. ছারোয়ার নূন্যতম বিষাক্ত রাসায়নিক পদার্থ বা ইনসেক্টিসাইডের ওপর জোর দিয়ে পরিবেশ বান্ধব ও জৈবিক দমনের উপর গুরুত্ব আরোপ করেন। তবে তার জন্য অবশ্যই প্রকৃত প্রজনন স্থল চিহ্নিত করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১০

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১১

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৩

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৪

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৫

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৬

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৭

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৮

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

১৯

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

২০
X