কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

নিরাপদ সড়কের জন্য প্রয়োজন নিরাপদ রাষ্ট্র ও সরকার : শফিকুল ইসলাম

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। ছবি : কালবেলা
নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। ছবি : কালবেলা

নিরাপদ সড়কের জন্য প্রয়োজন নিরাপদ রাষ্ট্র ও সরকার মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, গত ১৫ বছর যারা রাষ্ট্রের চালক ছিল তারা জনজীবন দুর্বিষহ করে তুলেছিল। মানুষ শুধু সড়কে নয়, নিজ ঘরের বেডরুমেও নিরাপদ ছিল না। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সড়কে, ঘরে এমনকি মায়ের কোলের শিশুকেও তারা গুলি করে হত্যা করেছে। আওয়ামী লীগ রাজনীতির সড়কে লাশ আর রক্ত ফেলার কাজে নিয়োজিত ছিল। জনগণের জান ও মাল তাদের হাতে নিরাপদ ছিল না।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজেদের দায়িত্ববোধ থেকে নিরাপদ সড়ক চাই সংগঠনের নেতাদের ডেকে নিয়ে তাদের কর্মসূচি নাগরিক স্বার্থে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা জরুরি। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে হত্যার উদ্দেশ্যে ট্রাকলীগ দিয়ে সড়কে ট্রাকচাপা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াছ কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল ও বিশিষ্ট ব্যক্তি বক্তব্য দেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, কোনো স্বাধীন দেশের পতাকা প্রতিবেশী রাষ্ট্র অবমাননা করতে পারে না। গণতান্ত্রিক কোনো দেশে অপর দেশের সহকারী হাইকমিশনার কার্যালয় ভাঙচুর করতে পারে না। নিরাপদ সড়কের জন্য নিরাপদ রাষ্ট্র প্রয়োজন। আর নিরাপদ রাষ্ট্রের জন্য নিরাপদ প্রতিবেশী রাষ্ট্রের প্রয়োজন। এই প্রতিবেশী শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো পৃথিবীর জন্য হুমকি।

তিনি বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বাঙালি জাতি এক ও অভিন্ন। আমাদের পরিচয় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আধিবাসী বা উপজাতি নয়, আমাদের পরিচয় আমরা সবাই বাঙালি। অতীতে যেমন আমরা সব অপশক্তি এক ও অভিন্ন হয়ে মোকাবিলা করেছি- আগামীতেও আমরা এক ও অভিন্ন হয়ে মোকাবিলা করব। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ত্রিশ লাখ শহীদের রক্তে আর দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত লাল-সবুজের পতাকার অবমাননা সহ্য করা হবে না।

এ সময় ড. মাসুদ নিরাপদ সড়ক আন্দোলনের জন্য নিরাপদ রাষ্ট্র ও সরকার গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ সুরঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১০

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১১

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১২

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৩

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৪

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৭

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৯

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

২০
X