লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লক্ষ্মীপুরে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কেক কাটেন অতিথিরা। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কেক কাটেন অতিথিরা। ছবি : কালবেলা

‘সত্য, সাহস, সুন্দর’ এই প্রত্যয় নিয়ে লক্ষ্মীপুরে দেশের বহুল প্রচারিত কালবেলা পত্রিকার গৌরবের ৩ বছরপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও জ্যেষ্ঠ সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর এর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যাসহ সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহামুদ, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, পৌর জামায়াতের আমির আবুল ফারাহ্ নিশান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ এমরান, জেলা যুবদলের সেক্রেটারি সৈয়দ রাশিদুল হাসান লিংকন, বিএনপি নেতা এস এম আজাদ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন কালবেলার জেলা প্রতিনিধি মীর ফরহাদ হোসেন সুমন। এতে আরও বক্তব্য রাখেন জ্যৈষ্ঠ সাংবাদিক মো. কামাল হোসেন, হোসাইন আহমদ শাহাজাহান, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সহসভাপতি জহিরুল ইসলাম, সবুজ বাংলাদেশ -এর সভাপতি শাহিন আলম প্রমুখ।

আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় লক্ষ্মীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পত্রিকার সংবাদ কর্মীরাসহ স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা কালবেলা পত্রিকা ও পত্রিকার সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, কলাকুশলীদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ‘আঁধার পেরিয়ে স্লোগানকে লালন করে তিন বছর আগে নবযাত্রা শুরু করেছিল কালবেলা। বিগত ৩ বছরে পত্রিকাটি সব পাঠকের চাহিদা পূরণ করে অব্যাহত প্রকাশনায় নিজেদের সক্ষমতা জানান দিয়েছে। এই সময়ে পত্রিকাটি ব্যাপক পাঠকপ্রিয়তাও অর্জন করেছে। সম্পাদকীয় নীতিমালায় পত্রিকাটি নিরপেক্ষতার স্বাক্ষর রেখেছে। অল্প সময়ে সবমহলে সমাদৃত হয়েছে।’

বক্তারা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘আগামীতেও একইভাবে প্রকাশনায় এগিয়ে চলবে কালবেলা। আর এগিয়ে রাখবে মা, মাটি ও মানুষকে।’

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে একটি র‌্যালি শহরের উত্তর তেমুহনী প্রদক্ষিণ করে প্রেস ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

পূর্তি উৎসব উদযাপনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পত্রিকাটির রামগঞ্জ উপজেলা প্রতিনিধি ইকবাল হোসেন, কমলনগর প্রতিনিধি মো. শরীফ হোসেন ও রায়পুর প্রতিনিধি মাজেদ হোসেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের ক্যানসার, বাবার ব্রেন টিউমার, টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১০

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

১১

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

১২

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১৩

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১৪

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

১৬

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

১৭

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১৮

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

১৯

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

২০
X