কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ওয়াসায় কর্মরতদের জন্য কঠোর নির্দেশনা

ওয়াসা। ছবি : সংগৃহীত
ওয়াসা। ছবি : সংগৃহীত

এখন থেকে সকাল ৯টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে হাজির হওয়ার জন্য কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে কড়া নির্দেশনা দিয়েছে ঢাকা ওয়াসা। এখন থেকে ডিজিটাল বা বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা গণনা করা হবে বলে জানায় সংস্থাটি।

নতুন নির্দেশনা অনুযায়ী, যে কর্মকর্তা বা কর্মচারী উল্লিখিত সময়ের মধ্যে ডিজিটাল হাজিরা নিশ্চিতে ব্যর্থ হবেন, তাকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। পাশাপাশি আইন অনুযায়ী শাস্তির মুখোমুখিও হতে হবে তাকে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে প্রতিষ্ঠানটির সচিব মশিউর রহমান খান একটি অফিস আদেশের মাধ্যমে এ নির্দেশনা জারি করেছেন।

সচিব মশিউর রহমান খান জানিয়েছেন, ঢাকা ওয়াসার সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে সকাল ৯টার মধ্যে ডিজিটাল, বায়োমেট্রিক টাইম অ্যাটেনডেন্ট ডিভাইস সিস্টেমে প্রবেশ ও বাহিরের সময় আবশ্যিকভাবে হাজিরা দিতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা ওয়াসা।

তিনি আরও জানান, ডিজিটাল, বায়োমেট্রিক হাজিরার ভিত্তিতে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১০

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১১

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

১২

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

১৩

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

১৪

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

১৫

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

১৬

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

১৭

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

১৮

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

১৯

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

২০
X