কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে প্রাইভেটকারে বিদেশি মদ, দুই মাদককারবারি গ্রেপ্তার

বিদেশি মদসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
বিদেশি মদসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

রাজধানীর মতিঝিল থেকে ৭৭ বোতল বিদেশি মদ ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর আড়াইটায় মতিঝিলের বাংলাদেশ ব্যাংক স্কুলের সামনের রাস্তা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাজু (৩৮) ও মো. মেহেদী হাসান (৩২)।

মতিঝিল থানা সূত্র জানায়, সোমবার দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক স্কুলের সামনে পাকা রাস্তার ওপর একটি প্রাইভেটকার আটক করা হয়। গাড়িতে থাকা রাজু ও মেহেদীকে জিজ্ঞাসাবাদে তাদের গাড়িতে মদ আছে বলে স্বীকার করে। তখন তাদের প্রাইভেটকারের পেছনের ডালায় চারটি পাটের বস্তা থেকে সর্বমোট ৭৭ বোতল বিদেশি বিভিন্ন ব্রান্ডের মদ উদ্ধার করা হয়। যার মোট পরিমাণ ৫৭.৭৫ লিটার এবং আনুমানিক মূল্য দুই লাখ ৩১ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন কালবেলাকে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এ সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X