কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০৪:৪৩ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

এসএসএফের ডিজির বিরুদ্ধে ফেসবুক পোস্ট মিথ্যা : সিএ প্রেস উইং

প্রধান উপদেষ্টার (সিএ) প্রেস উইং। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার (সিএ) প্রেস উইং। ছবি : সংগৃহীত

পোশাক কারখানার মালিক ও অপরাধে অভিযুক্ত আলী হোসেন শিশিরকে এসএসএফের মহাপরিচালক (ডিজি) তার অ্যাপার্টমেন্টে আশ্রয় দিয়েছেন মর্মে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এমন অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শনিবার (১৮ জানুয়ারি) এসএসএফের মুখপাত্রের বিবৃতি উল্লেখ করে ফেসবুকে সিএ প্রেস উইংয়ের পেজে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং জানায়, ‘ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোয় দাবি করা হয়েছে যে এসএসএফের ডিরেক্টর জেনারেল (ডিজি) অপরাধে অভিযুক্ত আলী হোসেন শিশিরকে তার অ্যাপার্টমেন্টে আশ্রয় দিয়েছেন, সেগুলো সম্পূর্ণ মিথ্যা।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘একজন অপরাধীকে ডিজির বাড়িতে আশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না। আলী হুসাইন নিজেকে নরসিংদীর একটি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক হিসেবে পরিচয় দিয়ে বৈধ চুক্তির মাধ্যমে ডিজির ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন। ১৮ জানুয়ারি ভোররাত ৩টা ৪৫ মিনিটে পুলিশ তাকে গ্রেপ্তার করতে এলে ডিজি তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোর নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘এটি অত্যন্ত দায়িত্বহীন একটি কাজ। এই ধরনের প্রচার উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসএসএফের ডিজি ও সংস্থার ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X