শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩০ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

তিন ছাত্রকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা

উত্তরায় থানায় উত্তেজিত বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
উত্তরায় থানায় উত্তেজিত বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

রাজধানীর উত্তরায় তিন শিক্ষার্থীকে আটক করার প্রতিবাদে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউ সড়কে বৈষম্যবিরোধী ছাত্রদের আয়োজিত এক সভা থেকে আকাশ, রবিন ও বাপ্পি নামের তিন শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

এ ঘটনার পর শিক্ষার্থীরা প্রথমে উত্তরা পূর্ব থানা ঘেরাও করে। পরে সন্ধ্যা ৭টার দিকে উত্তরা পশ্চিম থানায় হামলা চালিয়ে পুলিশের ওপর চড়াও হয় তারা। হামলার সময় থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মহাদেব মারধরের শিকার হন।

শিক্ষার্থীদের দাবি, তাদের আটক সহপাঠীদের উত্তরা পূর্ব থানায় রাখা হয়েছে। তবে জানা যায়, প্রকৃতপক্ষে তিন শিক্ষার্থীকে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক করে পূর্ব থানার হেফাজতে দেয়। এতে উত্তেজিত হয়ে শিক্ষার্থীরা উত্তরা পশ্চিম থানায় গিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও থানার গেটে হামলা চালায়।

এ ঘটনায় পুলিশের একাধিক সূত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে। উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় বিষয়টি স্বীকার করেন।

ঘটনার পরপরই উত্তরা বিভাগের ডিসি রওনক জাহান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আহম্মেদ আলী ও সহকারী কমিশনার সাদ্দাম হোসেন ঘটনাস্থলে যান। পরে উত্তরা পূর্ব থানার কম্পিউটার ল্যাব রুমে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে পুলিশ। আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত হয় এবং পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১০

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১১

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১২

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৩

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৪

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৫

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৬

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৭

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৮

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

২০
X