কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরা ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের 'অ্যালামনাই রিইউনিয়ন ২০২৫' অনুষ্ঠিত

উত্তরা ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের অ্যালামনাই রিইউনিয়নে শিক্ষার্থীরা। ছবি : সৌজন্য
উত্তরা ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের অ্যালামনাই রিইউনিয়নে শিক্ষার্থীরা। ছবি : সৌজন্য

উত্তরা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ উদ্যোগে অনুষ্ঠিত হলো 'অ্যালামনাই রিইউনিয়ন ২০২৫'। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষকরা এবং বিশেষ অতিথিরা একত্রিত হয়ে স্মৃতিময় ও আনন্দঘন উদ্‌যাপন করেন।

শুক্রবার (১৬ মে) দিনব্যাপী এ অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. শাহ আহমেদ। অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী, যিনি অ্যালামনাইদের উদ্দেশ্যে অনুপ্রেরণাদায়ী বক্তব্য রাখেন। এরপর বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মাহিউদ্দিন।

আনুষ্ঠানিক পর্বে আরও বক্তব্য রাখেন বিভাগের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা, যারা তাদের শিক্ষাজীবনের স্মৃতিচারণা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটিকে আরও হৃদয়গ্রাহী করে তোলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। তিনি তার বক্তব্যে অ্যালামনাইদের সক্রিয় অংশগ্রহণ ও বিশ্ববিদ্যালয় পরিবারের সঙ্গে তাদের অটুট সম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ অংশ কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে ধন্যবাদ প্রদান করেন অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর ইন-চার্জ মোহাম্মদ আলী। তিনি সকল অতিথি, অংশগ্রহণকারী ও আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।

সংক্ষিপ্ত বিরতির পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় বিনোদনমূলক নানা আয়োজন, মজার খেলা, প্রার্থনা ও দুপুরের খাবার। বিকেলের অংশে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে ছাত্র-ছাত্রী ও প্রাক্তন শিক্ষার্থীদের শিল্পীসত্তা প্রকাশ পায়। সন্ধ্যায় আয়োজন করা হয় এক জমকালো মেগা কনসার্ট। যেখানে পারফর্ম করেন মিজান অ্যান্ড ব্রাদার্স। এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে অফিস অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ও অফিস অব পাবলিক রিলেশন্স এবং আয়োজনে ছিলো অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X