কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১১:০৮ এএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরায় ট্রাকচাপায় তিন পথচারীর মর্মান্তিক মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় ট্রাকচাপায় তিন পথচারী নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) রাত ৩টার দিকে উত্তরার পূর্ব থানা এলাকার ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ট্রাকচালককে আটক ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা কালবেলাকে বলেন, ‘নিহত তিনজনই পথচারী। ট্রাকের চাপায় তাদের মৃত্যু হয়েছে। পুলিশ ট্রাক ও চালককে আটক করেছে। একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

নিহতদের মধ্যে অমিতের (২৩) বাড়ি লক্ষ্মীপুর, নাঈমুলের (৩০) ইসলামপুর এবং জাভেদ আলম (৫৫) রাজধানীর খিলক্ষেত এলাকার বাসিন্দা। অমিত আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন। নাঈমুল হক একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিরত ছিলেন।

ওসি আরও বলেন, ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি পাথরভর্তির ট্রাক এই দুর্ঘটনা ঘটায়। মরদেহগুলো উদ্ধারের পর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X