কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৯ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে ডেল্টা লাইফের চাকরিচ্যুত কর্মীদের মানববন্ধন

চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে আয়োজিত মানববন্ধন। ছবি : কালবেলা
চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে আয়োজিত মানববন্ধন। ছবি : কালবেলা

ডেলটা লাইফ ইনসিওরেন্স থেকে শতাধিক কর্মকর্তা-কর্মচারীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করার প্রতিবাদে রাজধানীর মতিঝিলে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সামনে রোববার (১৬ ফেব্রুয়ারি) মানববন্ধন করা হয়েছে।

চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে দুর্নীতিবাজ এবং ভুয়া স্পনসর ডাইরেক্টরদের অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বর্তমান চেয়ারম্যান মঞ্জুরুর রহমান ও সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদারের দুর্নীতির তদন্ত ও তাদেরকে গ্রেপ্তার এবং ভুয়া স্পন্সর পরিচালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, ডেল্টা লাইফ ইনসিওরেন্সের অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগে রাজধানীর বনানী থানায় মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন থেকেও বিষয়টি তদন্ত করা হচ্ছে। কিন্তু একটি চক্র এসব তদন্তকে প্রভাবিত করার অপচেষ্টা করছে। তাদের চিহ্নিত করে শাস্তির দাবি করেন বক্তারা।

একই সঙ্গে অন্যায়ভাবে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরিতে পুনর্বহাল করার দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X