কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ
খিলগাঁওয়ে ভয়াবহ আগুন

সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে : ফায়ার সার্ভিস

রাজধানীর খিলগাঁওয়ে ভয়াবহ আগুন। ছবি : সংগৃহীত
রাজধানীর খিলগাঁওয়ে ভয়াবহ আগুন। ছবি : সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ে একটি স-মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) ল্যাফটেনেন্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, সাড়ে সাতটার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ৭টা ৩৫ মিনিটে প্রথম ইউনিট আসে। একে একে ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। এসব গ্যারেজে বিভিন্ন ধরনের কাজ হয়। ইঞ্জিন মেরামতের কাজ হয়, পেইন্টিংয়ের কাজ হয়। এসব গ্যারেজে অক্সিএসিডিলিন শিখা ছিল, পেইন্টিং কেমিক্যাল ছিল, অনেক সিলিন্ডার ছিল। আমরা পৌঁছার পরই একটি সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং সেখানে থেকে আগুন ছড়িয়ে পরে। এরপর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, উৎসুক জনতার জন্য কাজ করতে অনেক বেগ পেতে হয়েছে। এত পরিমাণে উৎসুক জনতা ছিল, গাড়িগুলো স্পটে আনতে পারছিলাম না। পানির লাইনগুলো আনতে পারছিলাম না। এখন পর্যন্ত ভেতরে অনেক সিলিন্ডার রয়েছে। সেগুলো যেকোনো সময় বিস্ফোরণ হতে পারে। এখনও এ এলাকা সাধারণ মানুষের জন্য নিরাপদ নয়। ভেতরে এখন পর্যন্ত অনেক মানুষ আছে। তারা ক্ষয়ক্ষতি দেখার জন্য জায়গা ত্যাগ করছে না। কিন্তু আগুন নিয়ন্ত্রণে বললেও এ জায়গা নিরাপদ নয়।

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ হিসেবে এখনই কিছু বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করছি ২০টির বেশি গ্যারেজ পুড়েছে। কিন্তু এখনও সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। এ এলাকা এখনও নিরাপদ নয়, অক্সিএসিডিলিন শিখা ছিল, পেইন্টিং কেমিক্যাল এবং সিলিন্ডার এখনও ভেতরে রয়ে গেছে। সেগুলো আমাদের সবগুলো বের করে আনতে হবে। আমাদের কাজ এখনও চলছে।

এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, তালতলা মার্কেটের পাশে স-মিলের সঙ্গে গাড়ির গ্যারেজে (ওয়াকসপ) আগুন লেগেছে। পরে বিকট কয়েকটি শব্দ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী: সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১০

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১১

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১২

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৩

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৪

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৫

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৬

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৭

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৮

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

১৯

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ডের নতুন স্থান জানালেন মন্ত্রী

২০
X