শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩০ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

রামপুরা-মালিবাগ রুটে যানজট নিরসনে যে নির্দেশনা দিল ডিএমপি

রামপুরা-মালিবাগ রাস্তা। ছবি : সংগৃহীত
রামপুরা-মালিবাগ রাস্তা। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগরীর রামপুরা-মালিবাগ রুট ও খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং এলাকার যানজট নিরসনে নতুন পদক্ষেপ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘ঢাকা মহানগরীর রামপুরা এলাকায় আবুল হোটেল ও মদিনা হোটেল ক্রসিং, মালিবাগ রেলগেইট ক্রসিং ও খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং এলাকায় প্রতিদিন সকাল এবং বিকেলের পিক আওয়ারে যানজটের সৃষ্টি হয়। ওই যানজট নিরসন করে জনভোগান্তি কমানোর স্বার্থে ওই এলাকায় নিম্নবর্ণিত রাস্তাটি আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত একমুখী যানচলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, ‘আবুল হোটেল ক্রসিং হতে মদিনা হোটেল ক্রসিং হয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং পর্যন্ত রাস্তা (যাতে যানবাহনসমূহ আবুল হোটেল ক্রসিং হতে উভয় লেনে যানবাহন প্রবেশ করে মদিনা হোটেল ক্রসিং হয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং পর্যন্ত শুধু পূর্বদিকে যাবে)। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, খিলগাঁও ফ্লাইওভার থেকে যানবাহনগুলো খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং হতে রাইট টার্ন করার পরিবর্তে সোজা পশ্চিমে গিয়ে মালিবাগ রেলগেইট ক্রসিং হতে রাইট টার্ন করে রামপুরা ব্রিজের দিকে যাবে।’

‘আবার খিলগাঁও ও তালতলা থেকে আবুল হোটেলগামী যানবাহনগুলো মদিনা হোটেল ক্রসিং থেকে রাইট টার্ন করার পরিবর্তে সোজা দক্ষিণে গিয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিংয়ে এসে রাইট টার্ন করে মালিবাগ রেলগেইট হয়ে রামপুরা ব্রিজের দিকে/মৌচাকের দিকে যাতায়াত করবে।’ বিজ্ঞপ্তিতে বলা হয়, এমতাবস্থায় আবুল হোটেল ক্রসিং, মদিনা হোটেল ক্রসিং, খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং এবং মালিবাগ রেলগেইট ক্রসিং কেন্দ্রীক যানবাহন চালকদের (স্কেচম্যাপ অনুযায়ী) উল্লিখিত নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।’

এই বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১০

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১১

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১২

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৩

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৪

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৫

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৬

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৭

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৮

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

২০
X