কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যানের জন্য বহুতল টার্মিনালের দাবি

তেজগাঁও রেলগেট থেকে সাতরাস্তা পর্যন্ত সড়কের শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
তেজগাঁও রেলগেট থেকে সাতরাস্তা পর্যন্ত সড়কের শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

স্থায়ী সমাধানে ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যানের জন্য বহুতল ট্রাক টার্মিনালের দাবি উঠেছে। রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে আয়োজিত এক সভায় ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি ও ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের প্রতিনিধিরা এ দাবি জানান।

শনিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় তেজগাঁও রেলগেট থেকে সাতরাস্তা পর্যন্ত সড়কের শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে সভায় ডিএনসিসি, ডিএমপির ট্রাফিক বিভাগ, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি ও বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় ডিএনসিসি প্রশাসক বলেন, ‘তেজগাঁও এলাকার যানবাহনের শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে সমন্বয় করে স্থায়ী সমাধানের ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমানে তেজগাঁও রেলগেট থেকে সাতরাস্তা পর্যন্ত সড়কে যেন জনসাধারণের চলাচলে দুর্ভোগ না হয় সেটি নিশ্চিত করতে হবে।’

তিনি জানান, তেজগাঁও রেলগেট এলাকায় লেগুনা ও টেম্পু দাঁড়াতে পারবে না। ট্রাফিক বিভাগকে এসব যানবাহনের স্টেশন অপসারণে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় সাতরাস্তা হয়ে ফার্মগেট পর্যন্ত সরাসরি সংযোগ রেলক্রসিং স্থাপনের প্রস্তাব উঠলে, ডিএনসিসি প্রশাসক বিষয়টি পরীক্ষা করে কার্যকর হলে রেল মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সভা শেষে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ ট্রাক স্ট্যান্ড ও আশপাশের এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি (বিটিসিএল) ও গৃহায়ন কর্তৃপক্ষের খালি জায়গা পরিদর্শন করা হয়েছে এবং বহুতল ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য এই দুটি সংস্থার সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নেওয়া হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) সুফিয়ান আহমেদ, ডিএনসিসির মহাব্যবস্থাপক (পরিবহন) আব্দুল্লাহ আল মাসুদ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ উল মোস্তাক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হাসনাত মো. আশরাফুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মো. তোফাজ্জল হোসেন মজুমদার, কার্যকরী সভাপতি সৈয়দ মোহাম্মদ বকতিয়ার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X