কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ছিনতাই করে দৌড়ে বুড়িগঙ্গায় ঝাঁপ, গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রাজধানীর কেরানীগঞ্জে ছিনতাইয়ের পর বুড়িগঙ্গা নদী সাঁতরে পালানোর চেষ্টা করে তিন ছিনতাইকারী। এসময় গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় দুই ছিনতাইকারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে বুড়িগঙ্গা তীরবর্তী চকবাজার চম্পাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) সোয়াইব হাসান জানান, ভোরে বুড়িগঙ্গা নদীর ওপারে কেরানীগঞ্জ এলাকায় ছিনতাই করছিল কয়েকজন ছিনতাইকারী। ঘটনাটি স্থানীয় লোকজন টের পেয়ে তাদের ধাওয়া করে। তখন কয়েকজন পালিয়ে যায় এবং ৩ ছিনতাইকারী নদীতে ঝাঁপ দেয়। সাঁতরে চকবাজারের চম্পাতলী ঘাটে চলে আসে। এ সময় ওপার থেকে স্থানীয় লোকজন চিৎকার করতে থাকে। ছিনতাইকারীরা চকবাজার চম্পাতলী ঘাটে ওঠলে স্থানীয়রা তাদের মধ্যে দুজনকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় আরেকজন পালিয়ে যায়।

এসআই সোয়াইব হাসান জানান, গণপিটুনির শিকার দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় কেরানীগঞ্জ থানা পুলিশ পিটুনির শিকার আরও এক ছিনতাইকারীকে আটক করে ঢাকা মেডিকেলে ভর্তি করেছে। তার অবস্থাও গুরুতর।

ছিনতাইকারীদের বয়স ২০ থেকে ২৫ বছর। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় কিছুই জানা যায়নি বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৩

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৪

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৬

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৭

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৮

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

২০
X