রোম (ইতালি) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ইতালিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত

নিহত মামুন মিয়া। ছবি : সংগৃহীত
নিহত মামুন মিয়া। ছবি : সংগৃহীত

ইতালির রোমে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মামুন মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশির যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৮ জুন) রাত সাড়ে ১২টায় দেশটির রাজধানী রোমের নিকটবর্তী শহর মনতানিয়োলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মামুন নরসিংদীর রায়পুর উপজেলার মহেশপুর ইউনিয়নের আলগী কুড়েরপার গ্রামে। তিনি ২০২১ সালে রোমানিয়া দিয়ে ইতালিতে আসেন।

জানা গেছে, প্রতিদিনের মতো মামুন তার কাজ শেষ করে রাতে বাসায় ফেরার পথে রোমের মনতানিয়োলা এলাকার বাদিয়া দ্য কাভা পার্কের পাশে ক্রিসটোফার কলম্বো সড়কের ৭১৪ নম্বর বাস স্ট্যান্ডে এলে কয়েকজন মরক্কোর নাগরিক তার পথ আটকায়। এ সময় মরোক্কিয়ান ছিনতাইকারীরা মামুনের সঙ্গে থাকা মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিতে চেষ্টা করলে মামুন বাধা দেয় এবং তাদের সঙ্গে হাতাহাতি হয়।

ছিনতাইকারীরা মামুনকে ছুরি দিয়ে তার পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় মামুন বাসায় ফিরে যাবার চেষ্টা করে কিন্তু পথে অন্যান্য বাঙালিরা তার এ অবস্থা দেখে জরুরি স্বাস্থ্য সেবার নম্বরে ফোন করে। পরে অ্যাম্বুলেন্সে চিকিৎসা কর্মীরা এসে পরীক্ষা-নিরীক্ষা করে মামুনকে মৃত ঘোষণা করে।

রোমের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রকিবুল হক বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি।

তিনি আরও বলেন, মরদেহ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে সকল ধরনের সহায়তা করা হবে।

নরসিংদী জেলা সমিতি রোমের যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ূন সনি বলেন, আমরা এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে রোববার সন্ধ্যায় ঘটনাস্থল কাভা পার্কে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে মানববন্ধন করেছি। তার এ অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / ৩০ দিনের মধ্যে বেনজীরকে দেশে ফেরানোর চেষ্টা চলছে

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

১০

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১১

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১২

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১৩

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৫

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৬

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৭

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৮

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৯

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

২০
X