কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৭:৫৮ এএম
আপডেট : ২৭ জুন ২০২৫, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ

সাতসকালে রাজধানীতে ছিনতাইয়ের শিকার কালবেলার সাংবাদিক

ভুক্তভোগী সাংবাদিক নূরে আলম সিদ্দিকী। ছবি : সংগৃহীত
ভুক্তভোগী সাংবাদিক নূরে আলম সিদ্দিকী। ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই ও মারধরের শিকার হয়েছেন দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার নূরে আলম সিদ্দিকী। শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুরের বসিলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ সময় তার কাছে থাকা মোবাইল, টাকা ও জরুরি কাগজপত্র নিয়ে গেছে ছিনতাইকারীরা।

জানা গেছে, শুক্রবার সকালে অফিসের উদ্দেশে বসিলার ভাড়া বাসা থেকে বের হন তিনি। বসিলা ৪০ ফিট বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় পেছন থেকে দুজন দেশীয় অস্ত্রধারী এসে তার কাছে থাকা মোবাইল, মানিব্যাগ ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। তারা যাওয়ার সময় ভুক্তভোগী সাংবাদিকদকে মারধরও করে।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক বলেন, আমার অফিস ছিল সকাল ৭টায়। বাসা থেকে বের হয়ে বসিলা ৪০ ফিট বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ পেছন থেকে দুজন দেশীয় অস্ত্রধারী আমাকে দুপাশ থেকে ধরে আমার সঙ্গে থাকা মোবাইল, মানিব্যাগ ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা আমাকে আঘাত করে। আমি তাৎক্ষণিক মোহাম্মদপুর থানায় গিয়ে এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এসআই আক্কেল আলীকে ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে।

এসআই আক্কেল আলী বলেন, আমরা আশপাশের সিসিক্যামেরা দেখে ঘটনা বিশ্লেষণ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১০

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১১

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১২

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৩

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৪

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৫

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৬

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৭

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১৮

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৯

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

২০
X