বিরল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন

ভুক্তভোগী মো. মইনুল ইসলাম। ছবি : সংগৃহীত
ভুক্তভোগী মো. মইনুল ইসলাম। ছবি : সংগৃহীত

দিনাজপুরের বিরলে দিনদুপুরে মাথায় অস্ত্র ঠেকিয়ে এক ব্যবসায়ীর ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্‌ঘাটন হয়েছে। পুলিশের তৎপরতায় ১১ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্‌ঘাটন করে প্রশংসায় ভাসছে দিনাজপুর জেলা পুলিশ।

ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে ডিবিসহ দিনাজপুর জেলা পুলিশের সদস্যরা রহস্য বের করার জন্য মাঠে নামেন। তদন্ত শেষে জানা যায়, লোনের হাত থেকে রেহাই পেতে ব্যবসায়ী মইনুল ইসলাম নিজেই এই ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজিয়েছিলেন।

ব্যবসায়ী মইনুল ইসলাম বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের গোপালপুর বড়বাড়ি গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে। তিনি একজন সার-কীটনাশক এবং ধান ও ভুট্টা ব্যবসায়ী।

বুধবার (২৫ জুন) রাত ১২টার দিকে দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম তার ভেরিফায়েড ফেসবুকে লেখেন, ‘৩৪ লাখ টাকা ছিনতাই, অতঃপর পুলিশের জালে আসল অপরাধী। অবশেষে ৩৪ লাখ টাকা ছিনতাই নাটকের রহস্য উন্মোচন করলাম। ব্যাংকের সিসি লোনের টাকা শোধ করতে না পারায় টাকা ছিনতাইয়ের নাটক করলেন মো. মইনুল ইসলাম নামের এক ব্যবসায়ী। তার নিজ বাসায় তল্লাশি করে ছিনতাই নাটকের টাকাসহ অন্যান্য মালামাল পাওয়া যায়। এর মধ্যে আইএফআইসি ব্যাংক থেকে উত্তোলনকৃত ৮ লাখ টাকাসহ মোট ১১ লাখ টাকা, মোটরসাইকেলের চাবি ও মোবাইল ফোন ছিল। নাটক শেষ হলো। পুলিশের প্রতি আস্থা রাখুন। পুলিশকে সহায়তা করুন।’

এ বিষয়ে দিনাজপুর পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, আমি ঘটনাস্থলে গেলে ছিনতাইকারী বা যারা টাকা নিয়েছে আমরা তা দ্রুত উদ্ধার করতে পারব। এ জন্য দ্রুতই ছুটে আসি। টাকা ছিনাতইয়ের যে বিষয়টি আমরা শুনেছিলাম সেখানে নাকি অস্ত্র ব্যবহার করা হয়েছে। সেই অস্ত্র উদ্ধারের জন্য আমিসহ ডিবির টিম এবং আমার যারা অফিসার আছে সবাই চলে আসি।

মাঠে নামার পর জানতে পারি, ব্যবসায়ী মইনুলের নানাবিধ লোন আছে। সেই লোনের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য তিনি নিজেই এই পলিসিটি অ্যাপ্লাই করেছেন। ঘটনার পর আমি ব্যাংকের লোকের কাছ থেকে এবং তার কাছ থেকেও শুনেছিলাম। তিনি ব্যাংক থেকে ৮ লাখ টাকা তুলেছিলেন। সেই টাকা এবং তার সঙ্গে আরও ৩ লাখ টাকাসহ ১১ লাখ টাকা আমরা তার বাড়ি থেকে উদ্ধার করি। সেই টাকা আমরা তাকে বুঝিয়ে দিয়েছি।

ব্যবসায়ী মইনুল ইসলাম জানান, আমি থানায় একটি জিডি করার জন্য এই নাটকটি করেছি। তবে বিষয়টি যে এতদূর গড়াবে তা আমি বুঝতে পারিনি। গত বুধবার দুপুর সোয়া ২টার দিকে বিরল থেকে দিনাজপুর যাওয়ার পথে বানিয়াপাড়া রেলগেটসংলগ্ন মহাজন বাড়ি ব্রিজের কাছে মাথায় অস্ত্র ঠেকিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে ব্যবসায়ী মইনুল ইসলাম জানান। টাকা ছিনতাইয়ের ঘটনাটি ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে এলাকায় সোরগোল পড়ে যায় এবং ঘটনার রহস্য উদ্‌ঘাটনে দিনাজপুর জেলা পুলিশ মাঠে নামে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১০

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১১

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৫

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৬

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৭

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৮

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৯

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

২০
X