কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০৬:১৬ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

৬০০ কর্মী নিয়ে মহাসড়কে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান 

পরিচ্ছন্নতাকালে ডিএসসিসির কর্মীরা। ছবি : কালবেলা
পরিচ্ছন্নতাকালে ডিএসসিসির কর্মীরা। ছবি : কালবেলা

ছয়শ পরিচ্ছন্নতাকর্মী নিয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)

শনিবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড পর্যন্ত মহাসড়কে এবং যাত্রাবাড়ী থেকে কাজলা হয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত এ অভিযান চালানো হয়।

ডিএসসিসির জনসংযোগ শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মো. শাহজাহান মিয়ার উপস্থিতিতে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা সকাল ৬টায় পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করে। যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এবং যাত্রাবাড়ী থেকে কাজলা হয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত মহাসড়কে ও আইল্যান্ডে জমে থাকা দীর্ঘদিনের বর্জ্য অপসারণ করা হয়।

অভিযান শেষে ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, মহাসড়ক ও আইল্যান্ডে দীর্ঘদিন ময়লা জমে থাকায় বায়ুদূষণসহ পরিবেশের ক্ষতি হচ্ছিল। মহাসড়কটি সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন হওয়ায় এখানে সিটি করপোরেশনের নিয়মিত পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের সুযোগ নেই। ময়লা পরিষ্কার করায় এখন ওই মহাসড়ক ব্যবহারকারীরা স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা পাবেন। পরিবেশদূষণও কমানো সম্ভব হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহজাহান মিয়া আরও বলেন, আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি এখন থেকে ব্যবস্থা গ্রহণ করছে। খাল পুনরুদ্ধার ও ড্রেন পরিষ্কার করা হচ্ছে। ২৩ এপ্রিল থেকে দক্ষিণ সিটির খাল-ড্রেন উদ্ধার ও পরিষ্কারে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। ডেঙ্গু মৌসুম মোকাবিলায় মশকনিধন কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে এবং প্রতিটি ওয়ার্ডে নিয়মিত লার্ভিসাইডিং আর অ্যাডাল্টিসাইডিং কার্যক্রম অব্যাহত আছে।

অভিযানে ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহাবুবুর রহমান তালুকদার, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১০

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১১

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১২

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

১৩

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১৪

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১৫

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১৬

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১৭

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৮

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১৯

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

২০
X