কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহীসহ ৬ জনের নামে মামলা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৩ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক মো. রুবেল হাসান মামলাটি করেন।

আসামিরা হলেন— ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা (বরখাস্ত) মো. ইউসুফ আলী সরদার, টিসিএল অপটোইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আখতার হামিদ খান, বেস্টওয়ানের স্বত্বাধিকারী মমতাজ বেগম, বৈশাখী ট্রেডার্সের স্বত্বাধিকারী গাফফার ইলাহী ও জি-টেক এর স্বত্বাধিকারী সুলতানা দিল আফরোজা।

দুদকের অভিযোগ তারা পরস্পর যোগসাজশে, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সরকারি রাজস্বের প্রায় ২৫ কোটি ১৩ লাখ ৬৩ হাজার টাকা আত্মসাৎ করেন।

দুদকের অভিযোগে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আদর্শ কর তপশিল ২০১৫-১৬-তে বছরভিত্তিক অনুমোদন বা নবায়নযোগ্য বিজ্ঞাপন ফলকের ক্ষেত্রে এলইডি সাইন আলোকিত (প্রতি বর্গফুট) ২০ হাজার টাকা হার রেট নির্ধারণ থাকা সত্ত্বেও প্রতি বর্গফুটের রেট/ফি ৮০০ টাকা নির্ধারণ করে বিজ্ঞাপন ফলকের আবেদনে বরাদ্দ দেওয়া হয়। এতে ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থবছরে প্রায় ২৫ কোটি ১৩ লাখ ৬৩ হাজার টাকার রাজস্ব হারায় সিটি করপোরেশন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X