কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০৯:১৬ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাটারিচালিত রিকশা বন্ধে আরও কঠোর পদক্ষেপে যাচ্ছে ডিএনসিসি

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা। ছবি : সংগৃহীত
ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা। ছবি : সংগৃহীত

এবার ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর গাবতলী টার্মিনালের বিআরটিএ ডিপো পরিদর্শন শেষে এ বিষয়ে জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি বলেন, ‘ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে দ্রুত সময়ের মধ্যে মিরপুর-১ থেকে মিরপুর-১৩ পর্যন্ত প্রধান সড়কে ট্র্যাপার বসানো হবে। এছাড়াও যেসব ওয়ার্কশপে অবৈধ অটোরিকশা বানানো ও মেরামত হয় সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেসব ওয়ার্কশপ বন্ধ করে দেওয়া হবে।’

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘গাবতলী টার্মিনালে আন্তঃজেলা বাস প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা রাস্তা নির্মাণ করা হবে। বিশেষ করে উত্তরবঙ্গের সব আন্তঃজেলা বাস বিআরটিএর ডিপোতে প্রবেশ এবং ডিপো থেকে বের হওয়ার ক্ষেত্রে এই রাস্তা ব্যবহার করবে। আন্তঃজেলা বাসের যাতায়াতের জন্য এটি হবে ডেডিকেটেড রাস্তা। আন্তঃজেলা বাস আমিনবাজার ব্রিজ হয়ে সোজা রাস্তা দিয়ে আর ডিপোতে প্রবেশ করবে না এবং ডিপো থেকে বের হবে না। এর ফলে গাবতলি টার্মিনালকেন্দ্রিক শৃঙ্খলা ফিরবে। যানজট ব্যাপকভাবে কমে যাবে।’

এজাজ বলেন, ‘সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে ডিএনসিসি, বিআরটিএ, ডিএমপিসহ অন্য সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। গাবতলী টার্মিনালের বাইরে কোনো গাড়ি দাঁড়িয়ে থাকতে পারবে না। এছাড়া টার্মিনালের বাইরে কোনো পরিবহনের টিকিট কাউন্টার থাকবে না। আন্তঃজেলা যাতায়াতের সব কাজ হবে টার্মিনালের ভেতরে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X