কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৪২ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাগসহ নারীকে গাড়ির সঙ্গে টেনে নিয়ে যায় ছিনতাইকারীরা

মুহূর্তের মধ্যেই ওই নারীকে গাড়িটির সঙ্গে টেনে নিয়ে যায়। ছবি : সংগৃহীত
মুহূর্তের মধ্যেই ওই নারীকে গাড়িটির সঙ্গে টেনে নিয়ে যায়। ছবি : সংগৃহীত

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী। এ সময় ব্যাগ টান দিলে তাকেও গাড়ির সঙ্গে টেনে নিয়ে যায় ছিনতাইকারীরা। শনিবার সকালে সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে ঘটনা ঘটেছে।

ওই নারীর নাম ফারহানা আক্তার জাহান (৪৪)। তিনি গাজীপুর বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক।

শনিবার সকালে কলেজের একটি প্রশিক্ষণে অংশ নিতে বাসা থেকে বের হন ফারহানা আক্তার। বাসার সামনে গাড়ির জন্য অপেক্ষা করার সময় ছিনতাইয়ের শিকার হন তিনি। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা সৃষ্টি হয়।

খোঁজ নিয়ে জানা যায়, গ্রিনল্যান্ড টাওয়ারে তার বাসা। এ ঘটনায় ভুক্তভোগী নারী শিক্ষক গুরুতর আঘাত পেয়েছেন।

ভিডিওতে দেখা গেছে, গাড়িটি ওই নারীর সামনে আসার এক-দুই সেকেন্ডের মধ্যে ভেতর থেকে একজন ব্যাগটি টান দেয়। মুহূর্তের মধ্যেই ওই নারীকে গাড়িটির সঙ্গে টেনে নিয়ে যেতে দেখা যায়। এ সময় ট্রলি ব্যাগটি ঘটনাস্থলে থেকে যায়। পরে আশপাশে থাকা তিন ব্যক্তি দৌড়ে ঘটনাস্থলে আসেন। এর মধ্যে একজন ট্রলি ব্যাগটির সামনে দাঁড়ান। বাকি দুজন ওই নারীর দিকে এগিয়ে যান। ৫০ সেকেন্ডের মাথায় ওই নারীকে আবার ঘটনাস্থলে এসে দাঁড়িয়ে উপস্থিত চার ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় ভুক্তভোগী নারী অন্যদের হাতের কনুইয়ে আঘাতের চিহ্ন দেখাচ্ছিলেন।

এ বিষয়ে ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ফেসবুকে সিদ্ধেশ্বরীর এ ঘটনার একটি ভিডিও ফুটেজ তাদের নজরে এসেছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X