কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসাবিজ্ঞানে শিক্ষার উন্নয়ন করাই ওএহাব’র মূল উদ্দেশ্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চিকিৎসাবিজ্ঞানে শিক্ষার উন্নয়ন করাই অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ওএহাব) এর মূল উদ্দেশ্য। বিশেষজ্ঞদের স্বার্থ, অধিকার এবং সুবিধাসমূহ সংরক্ষণ ও বিকশিত করা, বিশেষজ্ঞদের মর্যাদা ও সম্মান সমুন্নত রাখতে সমন্বিতভাবে কাজ করছে।

শুক্রবার ঢাকার একটি রেস্তোরাঁয় অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ-এর কার্যনির্বাহী কমিটির অনুষ্ঠিত প্রথম সভায় বিশিষ্টজনেরা এসব কথা বলেন। ওই সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. শফিউর রহমান।

তিনি তার বক্তৃতায় অ্যাসোসিয়েশনের প্রয়োজনীয়তা ও উদ্দেশ্য তুলে ধরেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. আইরিন হোসেন, সম্মানিত উপদেষ্টাবৃন্দ অধ্যাপক ডা. শেখ আক্তার আহমাদ এবং অধ্যাপক ডা. মঞ্জুরুল হক খানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সাধারণ সম্পাদক ডা. আইরিন হোসেন বলেন, অ্যাসোসিয়েশান- আবহাওয়াগত পরিবর্তনের জন্য রোগের ধরন পরিবর্তনের বিষয়ে গবেষণা, জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বাড়াতে কাজ করবে। একইসাথে রোগীর চিকিৎসা ব্যবস্থায় এবং বাংলাদেশের আর্থ-সামাজিক পরিবেশে একজন অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ বিশেষজ্ঞ কী কী ভূমিকা রাখতে পারে সে বিষয়ে জনগণ এবং নীতিনির্ধারকদের অবহিত করবে। জনগণকে পরিবেশ এবং পেশাগত রোগ বিষয়ে সচেতন করা এবং রোগ প্রতিরোধ ও প্রতিকারবিষয়ক শিক্ষা প্রদান করাই আমাদের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, বাংলাদেশে অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথবিষয়ক গবেষণার আয়োজন ও সহায়তা করা, চিকিৎসাবিজ্ঞান শিক্ষার উন্নয়ন করা এবং এই দেশে কী করে স্বল্প ব্যয়ে পেশা ও পরিবেশগত রোগ প্রতিরোধ এবং উন্নত মানের বিশেষজ্ঞ চিকিৎসা প্রদান করা যায় সে ব্যাপারে নীতি নির্ধারণে সহায়তা করা।

অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী বিশেষজ্ঞদের মাঝে সংযোগ স্থাপন এবং পারস্পরিক সহযোগিতা, সংহতি ও সহমর্মিতার মনোভাব বৃদ্ধি করা এবং অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ বিষয়ে বিশেষজ্ঞদের স্বার্থ, অধিকার এবং সুবিধাসমূহ সংরক্ষণ ও বিকশিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন উপদেষ্টা অধ্যাপক ডা. মঞ্জুরুল হক খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব মিজানুর

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১০

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৩

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৪

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৫

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৬

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৭

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৮

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৯

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

২০
X