কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মানুষের শরীরে প্রতিস্থাপন করা হলো শূকরের কিডনি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে প্রথমবারের মতো জীবন্ত কোনো মানুষের শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। ৬২ বছর বয়সী ওই ব্যক্তি এখন সুস্থ হয়ে উঠেছেন। শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। খবর বিবিসির।

কিডনি প্রতিস্থাপন করা ওই ব্যক্তির নাম রিক স্লেম্যান। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। তাকে ‘বাস্তব নায়ক’ বলে অভিহিত করেছেন মার্কিন চিকিৎসকরা।

গত ১৬ মার্চ ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে এই অপারেশন করেছেন একদল চিকিৎসক। অপারেশনরে পর এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, চার ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে রোগীর শরীরে শূকরের কিডনি বসানো হয়েছে। তবে শূকরের কিডনি তার দেহে স্থাপন করার আগে এর জিনগত পরিবর্তন করা হয়েছে। শূকরের ক্ষতিকর জিন সরিয়ে মানুষের জিন দেওয়া হয়েছিল।

দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন রিক স্লেম্যান। সাত বছর ধরে ডায়ালাইসিস নিয়েছেন। এরপর ২০১৮ সালে একই হাসপাতালে থেকে তিনি একটি মানব কিডনি প্রতিস্থাপন করেছিলেন। তবে পাঁচ বছর পর এই কিডনি আর কাজ করছিল না। তাই ২০২৩ সালের মে মাসে তাকে আবার ডায়ালাইসিসে ফিরে যেতে হয়। তবে ডায়ালাইসিস করেও তেমন সুফল পাচ্ছিলেন না তিনি।

রিক স্লেম্যান জানান, তিনি ভালো-মন্দ সব বিবেচনা করে শূকরের কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, আমি এটা কেবল আমার ভালোর জন্য করেনি। বরং হাজার হাজার মানুষ যারা কিডনি প্রতিস্থাপন করবেন তাদের একটি আশার উপায় হিসেবে দেখেছি।

অবশ্য এর আগেও মানুষের শরীরে শূকরের কিডনি লাগানো হয়েছে। তবে সেটা ছিল পরীক্ষামূলক এবং ব্রেইন ডেথ মানুষের শরীরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

১০

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

১১

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১২

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

১৩

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

১৪

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

১৫

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

১৬

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১৭

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১৮

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১৯

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

২০
X