কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজউক চেয়ারম্যানকে এবি পার্টির ২৮ দফা প্রস্তাব

এবি পার্টির শ্যাডো অ্যাফেয়ার্স কমিটির উদ্যোগে ২৮ দফা প্রস্তাব রাজউক চেয়ারম্যানের হাতে তুলে দেওয়া হয়। ছবি : কালবেলা
এবি পার্টির শ্যাডো অ্যাফেয়ার্স কমিটির উদ্যোগে ২৮ দফা প্রস্তাব রাজউক চেয়ারম্যানের হাতে তুলে দেওয়া হয়। ছবি : কালবেলা

রাজধানীর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো দ্রুত নিরসনের দাবিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যানের কাছে ২৮ দফা প্রস্তাব দিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে পার্টির শ্যাডো অ্যাফেয়ার্স কমিটির উদ্যোগে এ প্রস্তাবনা দেওয়া হয়। পরে এবি পার্টি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর নানামুখী সমস্যা বিশেষ করে রাজধানীর এলাকাভিত্তিক বাস্তবতা ও বিদ্যমান উন্নয়ন বিবেচনায় ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) ও ফার (এফএআর) সূচকের সামঞ্জস্যতা, ড্যাপের সীমানা নির্ধারণ, রাস্তার প্রশস্ততা বৃদ্ধি, ভূমির ভারবহন ক্ষমতা নির্ণয়, সবুজ নগরায়ণ গড়ে তোলা, ঢাকা শহরের জনসংখ্যা বিকেন্দ্রীকরণ, রাজউককে দুর্নীতিমুক্ত করতে প্রয়োজনীয় সুপারিশসহ মোট ২৮টি সুপারিশ নিয়ে রাজউক ভবনে রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামের সঙ্গে এবি পার্টির প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে রাজউক চেয়ারম্যান নগরবাসীর পক্ষে এবি পার্টির দাবি করা প্রস্তাবনাগুলো আমলে নিয়ে সেই আলোকে বাস্তবায়নের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির শ্যাডো অ্যাফেয়ার্স বিষয়ক সহ-সম্পাদক জাভেদ ইকবাল, বিদ্যুৎ, জ্বালানি ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং শ্যাডো কমিটির সদস্য স্থপতি মো. আবুল কালাম মাহমুদ সরকার (তানভীর), আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হাজরা মেহজাবিন, শ্যাডো অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইমরান মাহমুদ এবং ব্যারিস্টার ইরতিখা উদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

১০

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

১১

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

১২

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

১৩

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

১৪

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

১৬

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

১৭

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

১৮

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

১৯

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

২০
X