কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

জাপান সফরে রাজউক চেয়ারম্যান

রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। পুরোনো ছবি
রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। পুরোনো ছবি

জাইকার অর্থায়নে আয়োজিত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণে অংশ নিতে জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে রওনা দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।

শনিবার (২৪ মে) দুপুর ১টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) মো. আব্দুল্লাহ আল মারুফ জানান, আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত রাজউক চেয়ারম্যান ‘Transit Oriented Development (TOD) Planning and Implementation using Land Readjustment and Redevelopment Tools’ শীর্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে জাইকা।

তিনি জানান, ঢাকাকে একটি বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্যে Transit Oriented Development (TOD) প্রজেক্ট চালু করেছে বাংলাদেশ সরকার, যেখানে জাইকা সহযোগিতা করছে কারিগরি ও অর্থায়ন কাঠামোয়। প্রশিক্ষণটি মূলত ভূমি পুনর্বিন্যাস ও পুনর্গঠনের আধুনিক কৌশলগুলোর বাস্তব প্রয়োগ ও পরিকল্পনা নিয়ে গঠিত। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা শুধু একাডেমিক ক্লাসেই নয়, বরং জাপানের বিভিন্ন এলাকা ঘুরে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন বলে জানা গেছে।

প্রশিক্ষণে বাংলাদেশ থেকে ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে। রাজউক থেকে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের টিম অংশ নেবে-সদস্য (প্রশাসন) ড. মো. আলম মোস্তফা, সদস্য (উন্নয়ন) মোহা. হারুন-অর-রশীদ, প্রধান নগর স্থপতি মোশতাক আহমেদ, প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম, প্রকল্পের প্রকল্প পরিচালক মাহফুজা আকতার ও উপনগর পরিকল্পনাবিদ শাহনেওয়াজ হক।

এ ছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন, বিআরটিসি ও মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তারাও এই প্রশিক্ষণে অংশ নেবেন। প্রশিক্ষণ শেষে রাজউক চেয়ারম্যান আগামী ৩১ মে ঢাকায় ফিরবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X