কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৬:৪৬ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৬:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে এক সপ্তাহের মধ্যে ছেলে-মেয়েকে হারালেন দম্পতি

আরাফাত হোসেন রাউফ ও ইসনাত জাহান রাইদা। ছবি : সংগৃহীত
আরাফাত হোসেন রাউফ ও ইসনাত জাহান রাইদা। ছবি : সংগৃহীত

রাজধানীর পাইকপাড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক সপ্তাহের মধ্যে ভাই-বোনের মৃত্যু হয়েছে। দুই সন্তানকে হারিয়ে শোকে মুহ্যমান তাদের মা-বাবা।

মৃতরা হলেন- আরাফাত (৯) এবং রাইদা (৬)। আরাফাত একটি স্কুলে কেজি এবং রাইদা নার্সারিতে পড়ত। তাদেরকে সাভারের হেমায়েতপুরে দাফন করা হয়।

মোহাম্মদ ইব্রাহিম ও রাবেয়া আক্তার দম্পতি জানান, গত ১৪ আগস্ট আরাফাতের হালকা জ্বর আসে। ১৬ আগস্ট পরীক্ষা করালে তার ডেঙ্গু পজিটিভ আসে। প্লাটিলেট ভালো থাকায় হাসপাতালে না নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু পরের দিন প্লাটিলেট দ্রুত কমতে থাকে। ১৮ আগস্ট হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানান আরাফাত মারা গেছেন।

তারা আরও জানান, ছেলের মৃত্যুর পর মেয়েরও ডেঙ্গু পজিটিভ আসে। মেয়ের চিকিৎসায় কোনো ত্রুটি রাখিনি। চিকিৎসকেরা যখন যা লাগবে বলেছেন, তাই করেছি, কিন্তু মেয়েকেও ফেরাতে পারলাম না। ২৫ আগস্ট সকালে সেও মারা যায়।

বাবা মোহাম্মদ ইব্রাহিম জানান, এক সপ্তাহের মধ্যে ছেলে-মেয়েকে হারালাম। পুরো ঘরেই তাদের স্মৃতি। এক হাতের ওপর মেয়ে, আরেক হাতের ওপর ছেলে ঘুমাত। সন্তানদের হারিয়ে আমাদের মতো অভাবী আর দুঃখী আর কেউ নেই।

তিনি বলেন, আমার ছেলে-মেয়ের হায়াত ছিল না, সৃষ্টিকর্তা তাদের নিয়ে গেছেন। কিন্তু আমাদের দেশের বেশির ভাগ হাসপাতালগুলোর খুবই খারাপ অবস্থা। টাকা থাকলেও ভালো চিকিৎসা না পেয়ে আমার মেয়েটা মারা গেল, এটাই মেনে নিতে পারছি না।

মা রাবেয়া আক্তার বলেন, মেয়েটা লম্বায় প্রায় আমার সমান হয়ে গিয়েছিল। বাসায় বেশিরভাগ সময় আমরা তিনজনই থাকতাম। কত মজা করতাম। এই ঘরে এখন আমি একা কীভাবে থাকব?

এদিকে চলতি বছর ৩০ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২১ হাজার ৫০০ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১২ হাজার ৪৭৮ জন। মারা গেছেন ৫৭৬ জন। এর মধ্যে ঢাকা সিটির ৪২২ জন এবং ঢাকা সিটির বাইরের ১৫৪ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X