কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সবুজবাগে ব্যবসায়ীকে হত্যা করে মাটিচাপা

সবুজবাগ থানা। ছবি : সংগৃহীত
সবুজবাগ থানা। ছবি : সংগৃহীত

রাজধানীর সবুজবাগের ভাইকদিয়া এলাকায় এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার পর টুকরো টুকরো করে মাটিচাপা দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টার দিকে মাটিচাপা দেওয়া অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জাকির হোসেন প্লাস্টিকের বোতলের ব্যবসা করতেন।

বিষয়টি নিশ্চিত করেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী।

তিনি জানান, আজ সকালে খবর পেয়ে সবুজবাগের ভাইকদিয়া এলাকায় একটি বালুর ডিবিতে চাপা দিয়ে রাখা টুকরো করা মরদেহটি উদ্ধার করা হয়। এলাকাবাসী বিষয়টি পুলিশকে খবর দিয়েছিল। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের ভাই শফিকুল জানান, আমার ভাই জাকির প্লাস্টিকের বোতলের ব্যবসা করতেন। সে পরিবার নিয়ে মানিকনগর এলাকায় ভাড়া থাকতেন। গত বুধবার রাতে আজাহার নামের এক প্রতিবেশী আমার ভাই জাকিরকে ডেকে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়। আমি আমার ভাইয়ের হত্যার সঠিক বিচার চাই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X