গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত
ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নজরুল বেপারী (৩২) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৩ জুন) সকালে দৌলতদিয়া রেললাইন এলাকায় ছৈয়জউদ্দিন ফকীরের কবরসংলগ্ন স্থান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নজরুল বেপারী দৌলতদিয়া ইমাম খার পাড়ার মৃত শাহাজউদ্দিন বেপারীর ছেলে। তিনি দৌলতদিয়া যৌনপল্লি এলাকায় পান-সিগারেটের দোকান দিয়ে ব্যবসা করতেন।

স্থানীয় ও নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, রোববার বিকেলে বাড়ি থেকে দোকানে যায়। রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। নিহত নজরুলের দুই কন্যা ও এক ছেলে রয়েছে। মাদকসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ শুরু করেছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১০

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১১

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১২

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৩

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৪

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৭

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৮

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৯

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

২০
X