কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৪:১৪ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

৪৩ দিন পর নগর ভবনে ফিরলেন ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মো. শাহজাহান মিয়া। ছবি : কালবেলা
ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মো. শাহজাহান মিয়া। ছবি : কালবেলা

আন্দোলনের ৪৩ দিন পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যালয় নগর ভবনে প্রবেশ করলেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মো. শাহজাহান মিয়া। এ সময় তিনি সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কাজে যোগদানের আহ্বান জানান।

টানা ৪২ দিন নগর ভবন অবরুদ্ধ থাকার পরে বৃহস্পতিবার (২৬ জুন) প্রশাসকের দপ্তর খুলে দেয় আন্দোলনকারীরা। পরে প্রশাসক দেড়টার দিকে কার্যালয়ে প্রবেশ করেন শাহজাহান মিয়া। প্রশাসক শাহজাহান মিয়া সাংবাদিকদের বলেন, আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না। আমাদের সামনে অনেক কাজ সেই কাজগুলো আমরা করব। নগরবাসীদের আমরা আশ্বস্ত করতে চাই, আমরা সব নাগরিক সেবা অব্যাহত রাখবো। আগামী শুক্র ও শনিবার অফিস খোলা থাকবে। আমার যারা সহকর্মী আছে তাদের নিয়ে সবাই আমরা কাজ করবো।

তিনি ৩টি কাজকে গুরুত্ব দিতে চান আগামী কয়েকদিনে। সেগুলো হলো, মশক নিধন কার্যক্রম, পরিচ্ছন্নতা ও আগামী অর্থবছরের বাজেট প্রণয়ন।

প্রশাসক বলেন, আমরা জনগণকে যে নাগরিক সেবা দিয়ে যাচ্ছি সেটিকে আরও কার্যকরী করবো। আমাদের বাজেট প্রণয়নের কাজ চলছে।

তিনি আরও বলেন, আমাদের সংকটের মধ্যেও কাজ চলছে কখনও কাজ বন্ধ ছিল না। তবে আজকে থেকে সবাই প্রাণ খুলে কাজে মনোযোগ দিবেন। আমি আমার সব অফিসারকে বলেছি আপনারা সবাই অফিসে চলে আসেন। আমাদের বড় কাজ হচ্ছে বাজেট প্রস্তুত করা।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সভাপতি আরিফ চৌধুরী ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবুসহ ‘আমরা ঢাকাবাসী’ ব্যানারে আন্দোলনরত ইশরাক সমর্থকরা প্রশাসককে স্বাগত জানায় এবং তাকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেয়।

বেলায়েত হোসেন বাবু বলেন, আমরা সিটি কর্পোরেশনের সব কাজে প্রশাসককে সহযোগিতা করব। কাজগুলো গতিশীল করতে আমরা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী আগাবো।

কর্মচারী ইউনিয়নের সভাপতি আরিফ চৌধুরী বলেন, আমরা মেয়র মহোদয়ের (ইশরাক হোসেন) নির্দেশনা পেয়েছি প্রশাসক স্যারকে সহযোগিতা করার জন্য। আমরা প্রশাসকের সঙ্গে কথা বলেছি তিনি আমাদের উৎসাহ দিয়েছেন। আমরা প্রশাসক স্যার, ইঞ্জিনিয়ার দপ্তরসহ সব কাজে সহযোগিতা করব।

তিনি আরও বলেন, অফিসিয়ালি আর কোনো অবস্থান কর্মসূচি নেই ঢাকাবাসী কিংবা শ্রমিক ইউনিয়নের। আনঅফিশিয়ালি অবস্থান থাকবে যাতে কেউ আতঙ্ক ছড়াতে না পারে।

গত রোববার ডিএসসিসি প্রশাসক ও সচিবের দপ্তর ব্যতীত বাকি দপ্তর ও আঞ্চলিক অফিসগুলো খুলে দেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। ওইদিন দুপুর ১ টার দিকে নগর ভবনে আন্দোলনরত ইশরাক সমর্থকদের পক্ষে এই ঘোষণা দেন আন্দোলনের প্রধান সমন্বয়ক মশিউর রহমান।

মশিউর রহমান বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক অফিসসহ নাগরিক সেবা খাত চালু রাখার জন্য সংশ্লিষ্ট দপ্তরে কর্মরতদের নিজ নিজ কাজে ফিরে যেতে আহ্বান জানাচ্ছি। তবে নগরভবনে ইশরাক হোসেনকে মেয়রের শপথ দিতে অবস্থান কর্মসূচি পালন করবে ঢাকাবাসী।

এর আগে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানোর দাবিতে ইশরাক সমর্থক ও ঢাকা দক্ষিণ সিটির কর্মচারীদের একটি অংশ গত ১৫ মে থেকে তালাবদ্ধ করে রেখেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১০

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১২

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৩

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৪

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৫

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৭

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৮

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

২০
X