কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

৪০ দিন পর খুলল নগর ভবন, প্রশাসকের কক্ষে ঝুলছে তালা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

টানা ৪০ দিন তালাবদ্ধ থাকার পর অবশেষে চালু হলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন।

সোমবার (২৩ জুন) সকাল থেকে নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দেন।

নগর ভবনে সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি বাড়লেও ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়াসহ কয়েকজন প্রকৌশলীর কক্ষ তালাবদ্ধ অবস্থায় দেখা যায়।

বিএনপি নেতা ইশরাক হোসেন সাংবাদিকদের জানান, নগর ভবনের তালা খুলতে সাহায্য করেছে শ্রমিক দল। তারা দাবি আদায়ে প্রতিবাদী আন্দোলনও সীমিত আকারে এক পাশে করেছে, যাতে নাগরিকদের বিরক্তির কারণ না হয়। একইভাবে ডিএসসিসির আঞ্চলিক অফিসগুলোতে নাগরিক সেবা কার্যক্রম চলছে।

জন্ম ও মৃত্যুনিবন্ধনসহ গুরুত্বপূর্ণ কিছু সেবা পেতে নাগরিকেরা নগর ভবনে ভিড় করছেন। কেউ কেউ অভিযোগ করেন, এখনও পুরোদমে সেবা শুরু হয়নি। তবে আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে।

নগর ভবনের ফটকে দায়িত্বে থাকা একজন নিরাপত্তাকর্মী বলেন, আজ সকালে নির্দেশ এসেছে- ভবন খুলে দিতে হবে। আমরা ফটক খুলে দিয়েছি। কর্মকর্তারা আসছেন। অনেক দিন পর নগর ভবনে স্বাভাবিকতা ফিরছে।

ডিএসসিসির এক কর্মকর্তা বলেন, আন্দোলন এখনো শেষ হয়নি। তবে নগরবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে কিছুটা নমনীয় হয়েছেন আন্দোলনকারীরা। নাগরিক সেবার প্রয়োজনে নগর ভবন খুলে দেওয়া হয়েছে।

অন্যান্য বিভাগের কর্মকর্তারা নগর ভবনে এলেও প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের কক্ষগুলোতে তালা ঝুলতে দেখা গেছে। এমনকি ডিএসসিসির প্রশাসকের দপ্তরেও তালা ঝুলতে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নগর ভবনের বাইরে থাকা ৮টি আঞ্চলিক কার্যালয়েও আজ স্বাভাবিক কার্যক্রম চালু হয়েছে। তবে সেসব অঞ্চলেও প্রকৌশলীরা প্রবেশ করেননি।

মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের অবিলম্বে শপথ গ্রহণের দাবিতে তার সমর্থকেরা গত ১৪ মে আন্দোলন শুরু করেন। এর পরদিন, অর্থাৎ ১৫ মে থেকে নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এর ফলে স্থবির হয়ে পড়ে ডিএসসিসির নাগরিক সেবা কার্যক্রম।

গতকাল রোববার আন্দোলনের সমন্বয়ক ও সাবেক সচিব মশিউর রহমান ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের কাজে ফেরার আহ্বান জানান। তার আহ্বানের পরই সোমবার সকাল থেকে নগর ভবনে পুনরায় কাজকর্ম শুরু হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি!

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ বাংলাদেশি আহত

‘এ রাষ্ট্র নারী-শিশুর নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ’

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

১০

নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

১১

পাটওয়ারী-সারজিসের সফর ঘিরে মতলবে উত্তেজনা

১২

‘বিদ্যুৎ খাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না’

১৩

খড় শুকাতে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ গেল কৃষকের

১৪

তিন বছর ধরে অবরুদ্ধ, স্ত্রীর জানাজায়ও যেতে দিল না ছেলে

১৫

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

১৬

যুবদলের শীর্ষ নেতৃত্বে আইয়ুব খান, প্রত্যাশা সাংগঠনিক গতিশীলতার

১৭

নারায়ণগঞ্জ  / বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার

১৮

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

১৯

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকের ঢল

২০
X