রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১০:২৬ এএম
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

হাইকোর্ট এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

রাজধানীর হাইকোর্ট এলাকার কদম ফোয়ারা মোড়ে ট্রাকচাপায় সেন্টু ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সেন্টু ইসলাম পুরান ঢাকার চকবাজারের ইসলামবাগ ঈদগাহ মাঠ এলাকার আলাউদ্দিন খালাসীর ছেলে। তিনি স্থানীয়ভাবে একটি প্লাস্টিকের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

সেন্টুর বন্ধু আল-আমিন জানান, মঙ্গলবার রাতে তারা মোটরসাইকেলে করে কাকরাইলে একটি কাজে গিয়েছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন সেন্টু। কাজ শেষে বাসায় ফেরার সময় হাইকোর্ট এলাকার কদম ফোয়ারার মোড়ে ইউটার্ন নেওয়ার মুহূর্তে দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় দুজনই ছিটকে পড়েন। ওই সময় ট্রাকটি সেন্টুকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে সেন্টুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সেন্টুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য সেন্টুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X