কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

দুই স্পিডবোটের সংঘর্ষে নারী নিহত

মহেশখালীতে দুটি স্পিডবোটের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত
মহেশখালীতে দুটি স্পিডবোটের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে দুটি স্পিডবোটের সংঘর্ষে নুর নাহার নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কয়েকজন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে মহেশখালী সংলগ্ন গোরকঘাটা হামিদিয়া খালের মুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর নাহার মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের সামিরাঘোনা গ্রামের বাসিন্দা। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, দুপুর পৌনে ১২টার দিকে মহেশখালীর গোরকঘাটা জেটিঘাট থেকে আটজন যাত্রী নিয়ে একটি স্পিডবোট কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। সাগর চ্যানেলের হামিদিয়া খালের মুখ এলাকায় পৌঁছালে স্পিডবোটটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় ইঞ্জিনের পাখায় (প্রপেলার) মাছ ধরার জাল বা অন্য কোনো বস্তু আটকে আছে কি না, তা পরীক্ষা করছিলেন চালক মনজুর। ওই স্পিডবোটে তিনজন পর্যটকও ছিলেন।

এ সময় কক্সবাজার থেকে মহেশখালীর দিকে দ্রুতগতিতে আসা আরেকটি স্পিডবোট দাঁড়িয়ে থাকা স্পিডবোটটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নারী যাত্রীসহ কয়েকজন সাগরে ছিটকে পড়েন। আশপাশে থাকা ট্রলার ও স্পিডবোটের যাত্রীরা ঘটনাস্থলে গিয়ে পানিতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার করেন। গুরুতর আহত ওই নারী যাত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্য স্পিডবোটের চালক ও যাত্রীরা জানান, দুর্ঘটনায় পড়া স্পিডবোটটিতে যাত্রীদের জন্য কোনো লাইফ জ্যাকেট ছিল না। মনজুর নামের একজন অনভিজ্ঞ তরুণ স্পিডবোটটি চালাচ্ছিলেন। ঘটনার পর ওই চালক পালিয়ে যান।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ কালবেলাকে বলেন, নারীটির সঙ্গে কেউ ছিলেন না। তাই পরিচয় শনাক্ত করতে সময় লেগেছে। সন্ধ্যার দিকে স্বজনরা খবর পেয়ে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে গেছেন। এই বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X