কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০১:৪৩ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে, যান চলাচল বন্ধ

দাবি আদায়ের ঘোষণা না নিয়ে ঘরে ফিরবেন না এমপিও শিক্ষকরা। ছবি : সংগৃহীত
দাবি আদায়ের ঘোষণা না নিয়ে ঘরে ফিরবেন না এমপিও শিক্ষকরা। ছবি : সংগৃহীত

দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশ শুরু হয়েছে প্রেস ক্লাবের সামনে। এর ফলে তোপখানা রোডের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এলাকা না ছাড়ার ঘোষণা দিয়েছেন সারা দেশ থেকে আসা হাজারো শিক্ষক।

বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে সচিবালয়ের মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮ সালের আন্দোলনের পর সরকার ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতা চালু করলেও জাতীয়করণের প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি।

আরও জানানো হয়েছে, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একযোগে দাবি জানানো হবে এবং প্রয়োজন হলে সচিবালয় পর্যন্ত পদযাত্রা করা হবে। এটি শুধু একটি কর্মসূচি নয়; বরং ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম। তাদের দাবি, সরকার যেন অবিলম্বে প্রজ্ঞাপন জারি করে জাতীয়করণের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করে। সতর্ক করে বলা হয়েছে, এবারও দাবি পূরণ না হলে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় শিক্ষা উপদেষ্টা বৈষম্য নিরসনের আশ্বাস দিয়েছিলেন। এ বছরের ১২ ফেব্রুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ২২তম দিনে সচিবালয়ে সংবাদ সম্মেলনে উৎসব ভাতা ২৫ শতাংশ বৃদ্ধির পাশাপাশি বাজেটে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেওয়া হয়। তবে বাজেটে বরাদ্দ থাকা সত্ত্বেও এখনো প্রজ্ঞাপন জারি হয়নি। এ কারণে জোট ১০ আগস্টের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানায়, নইলে আন্দোলনের হুঁশিয়ারি দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১০

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১১

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১২

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১৩

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১৪

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৫

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১৬

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১৭

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৮

আজ বিশ্ব গোসল দিবস

১৯

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

২০
X