কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

শিবির ট্যাগ দিয়ে ডাকসুর নারী প্রার্থীর স্বামীকে হেনস্তা

দেওয়ান মোহাম্মদ তাজিম। ছবি : সংগৃহীত
দেওয়ান মোহাম্মদ তাজিম। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা এক নারী প্রার্থীর স্বামীকে শিবির ট্যাগ দিয়ে হেনস্তা করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী দেওয়ান মোহাম্মদ তাজিম এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন— আজ শিবির-ছাত্রদল মুখোমুখি উত্তপ্ত অবস্থায় ছাত্রদলের নেতাকর্মীরা আমাকে শিবির ট্যাগ দিয়ে হেনস্তা করেছে। মব সৃষ্টির চেষ্টা করা হয়েছে। আমি পরিচয়পত্র দেখানোর পরও তা ছিঁড়ে ফেলার চেষ্টা করা হয়। অবশেষে প্রক্টর স্যারের হস্তক্ষেপে নিরাপদে পৌঁছাতে সক্ষম হই।

তিনি আরও বলেন, আমি কখনোই শিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না, এখনো নেই। আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের একজন কর্মী। ডাকসু নির্বাচনে আমার স্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছে। সে অসুস্থ থাকায় তার ফলাফল জানার জন্য টিএসসির সামনে গেলে দাড়ি-টুপি থাকার কারণে ছাত্রদলের নেতাকর্মীরা আমাকে ‘শিবির’ ট্যাগ দিয়ে মব সৃষ্টির চেষ্টা করে।

তাজিমের দাবি, এ সময় ডাকসুর ভিপি প্রার্থী জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ, খাইরুল আহসান মারজানসহ অন্য প্রার্থীরা এগিয়ে এসে তাকে নিরাপত্তা দেন। তবে ঘটনাস্থলে উপস্থিত কিছু গণমাধ্যমকর্মীর সামনে তাকে ‘যাচ্ছেতাই’ভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়, যা তিনি দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

ঘটনা পরপরই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আরাফাত রহমান শৈশব লাইভে এসে বলেন, ভাইটির ওপর যার নেতৃত্বে হামলা হয়েছে, তাকে আমি চিনি। সে আমার ছোটবেলার বন্ধু। দাড়ি-টুপি থাকার কারণে যিনি হামলা করেছেন, তিনি আমার হাত ধরেই ছাত্রদলে এসেছিলেন। আমি জানি আমার এই অপরাধের কোনো ক্ষমা নেই, তারপরও দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X