কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াত দ্বারা নিয়ন্ত্রিত : ছাত্রদল সভাপতি

ঢাবি ভিসির সঙ্গে আলাপকালে ছাত্রদল সভপতি। ছবি : সংগৃহীত
ঢাবি ভিসির সঙ্গে আলাপকালে ছাত্রদল সভপতি। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গত ৫ আগস্টের পর থেকে জামায়াতে ইসলামী দ্বারা নিয়ন্ত্রিত বলে অভিযোগ করেছেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে দেখা করে এ অভিযোগ করেন।

ঢাবি উপাচার্যের কাছে রাকিবুল ইসলাম রাকিব প্রশ্ন রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত জামায়াতের প্রতি কেন এত নতজানু, সবিনয়ে আমরা জানতে চাই স্যার।

ছাত্রদল সভাপতি বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা উচ্চপদে রয়েছেন, তারা পুরোপুরি জামায়াত দ্বারা নিয়ন্ত্রিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পুরোপুরি জামায়াত দ্বারা নিয়ন্ত্রিত এবং জামায়াতের সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে। আজকে আমরা আমাদের বক্তব্য দিয়ে গেলাম।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও নির্বাচনসংশ্লিষ্টদের শিবিরের পক্ষপাতদুষ্ট উল্লেখ করে নির্বাচন থেকে সরে দাঁড়ান স্বতন্ত্র প্রার্থী তাহমিনা আক্তার।

তিনি বলেন, আগে থেকে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট দিয়ে এবং বিভিন্ন কৌশলে জালিয়াতি করে তাদের প্রার্থীকে জিতিয়ে দেওয়ার জন্য প্রহসনের ভোটগ্রহণ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০০ কোটি টাকার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ জামায়াত আমিরের

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১০

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১১

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১২

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৩

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৪

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৫

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৬

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৭

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৮

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

১৯

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

২০
X