কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ এএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সাতসকালে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

বৃষ্টিতে দুর্ভোগে নগরবাসী। ছবি: কালবেলা
বৃষ্টিতে দুর্ভোগে নগরবাসী। ছবি: কালবেলা

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। সোমবার সকাল পর্যন্ত এ প্রবণতা অব্যাহত হয়েছে।

ঢাকা কলেজের দ্বাদশ শেণির শিক্ষার্থী জিসান হুসাইন জানান, সকালে বৃষ্টির কারণে সময়মতো বের হতে পারিনি। এমনকি কোনোমতে রাস্তায় বের হতে পারলেও রিকশার দেখা মিলছে না। যা দুই একটা রিকশার দেখা মিলছে তাতেও অতিরিক্ত ভাড়া চাচ্ছে।

ধানমন্ডির বাসিন্দা তানভীর হোসেন জানান, বৃষ্টির কারণে সড়কে কোথাও কোথাও হাটু পানি জমে গেছে। ফলে বিভিন্ন জায়গায় পানির কারণে গাড়ি আটকে রয়েছে। ২৭ নম্বরে বৃষ্টির মধ্যে একাধিক গাড়ি আটকে রয়েছে। এতে আরও ভোগান্তি বেড়েছে।

আজিমপুরের বাসিন্দা স্কুলশিক্ষার্থী রিফাত আরা বলেন, বৃষ্টির জন্য অনেক সময় দাঁড়িয়েও রিকশা পাচ্ছি না। ৩০ টাকার রিকশা ভাড়া ১০০ টাকা দিয়ে আসতে হয়েছে। অতিরিক্ত ভাড়া দিয়েও রিকশার দেখা মিলছে না। যেকোনো গন্তব্যে যেতে রাজ হচ্ছেন না রিকশাওয়ালারা।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেইসঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এ সময় দক্ষিণ বা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছ—আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

কালবেলা/এমএইচ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X