বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

রণবীরের প্রসংসায় নওয়াজউদ্দিন সিদ্দিকী

রণবীর সিং ও নওয়াজউদ্দিন সিদ্দিকী I ছবি : সংগৃহীত
রণবীর সিং ও নওয়াজউদ্দিন সিদ্দিকী I ছবি : সংগৃহীত

বলিউডের ঝলমলে পর্দায় আজ যে রণবীর সিং অনায়াসে দাপিয়ে বেড়াচ্ছেন, তার পেছনে লুকিয়ে আছে সংগ্রাম, প্রস্তুতি আর নীরব এক প্রেরণার গল্প। ২০১০ সালে ‘ব্যান্ড বাজা বরাত’ দিয়ে যাত্রা শুরু করা এই অভিনেতার ১৫ বছরের ক্যারিয়ারে প্রেমিক, খলনায়ক ও কৌতুকাভিনেতা—সব রূপেই দর্শকদের চমকে দিয়েছেন। সম্প্রতি ‘ধুরন্ধর’-এ ‘হামজা’ চরিত্রে তার অভিনয় যখন প্রশংসার জোয়ার তুলেছে, ঠিক তখনই সামনে এলো এক অজানা অধ্যায়। এই বহুরূপী তারকাকে গড়ে তুলতে নেপথ্যে যিনি ছিলেন সবচেয়ে বড় শক্তি, তিনি আর কেউ নন, বলিউডের আরেক জীবন্ত কিংবদন্তি নওয়াজউদ্দিন সিদ্দিকী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রণবীর যখন বলিউডে প্রথম পা রাখেন, তখন তাকে অভিনয়ের খুঁটিনাটি শিখিয়ে প্রস্তুত করার দায়িত্ব ছিল নওয়াজের কাঁধে। ন্যাশনাল স্কুল অফ ড্রামার (এনএসডি) প্রাক্তনী নওয়াজউদ্দিন তখন বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করার লড়াই চালাচ্ছিলেন। সে সময় রণবীরের প্রথম ছবি ‘ব্যান্ড বাজা বরাত’-এর জন্য তাকে প্রশিক্ষণ দিয়েছিলেন নওয়াজ নিজেই।

আর প্রথম ছবিতেই রণবীর শ্রেষ্ঠ নবাগত অভিনেতার পুরস্কার জয় করেছিলেন। তবে এই সাফল্যের পুরো কৃতিত্ব নিজে নিতে নারাজ নওয়াজউদ্দিন। বরং তিনি একে রণবীরের নিজস্ব দক্ষতা হিসেবেই দেখছেন। নওয়াজ বলেন, ‘রণবীরের মধ্যে শুরু থেকেই একজন বড় অভিনেতা হওয়ার সব গুণ ছিল। আমি শুধু তাকে সঠিক দিশা দেখানোর চেষ্টা করেছি।’

এ বিষয়ে নওয়াজউদ্দিন জানান, বিট্টু শর্মা চরিত্রের জন্য রণবীরকে বেশ কিছুদিন অভিনয়ের কর্মশালা বা ওয়ার্কশপ করিয়েছিলেন তিনি। তার কথায়, ‘আমি আসলে সেই সময় অভিনয় শিখতে চাওয়া প্রত্যেকের জন্যই প্রস্তুত ছিলাম। রণবীরও সেই কর্মশালার অংশ ছিল। তবে আমি বিশ্বাস করি না, শুধু ওয়ার্কশপ করলেই কেউ অভিনেতা হয়ে যায়। রণবীরের নিজস্ব প্রতিভা ছিল বলেই আজ সে এই অবস্থানে।’

তিনি আরও বলেন, ‘একজন শিক্ষক হিসেবে আমি কেবল তাকে দক্ষতা ব্যবহারের উপায়গুলো দেখিয়েছি। কিন্তু দিনশেষে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাজটা অভিনেতাকেই করতে হয়। রণবীর সেটা দারুণভাবে পেরেছে।’

উল্লেখ্য, চলতি বছরের ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ধুরন্ধর’। নির্মাতা আদিত্য ধরের পরিচালনায় নির্মিত এ সিনেমায় রণবীরের পাশাপাশি অভিনয় করেছেন, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, সারা অর্জুন, আর.মাধবনসহ আরও অনেকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১১

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১২

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৩

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৪

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৫

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৬

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৭

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৮

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১৯

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

২০
X