বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

কিয়ারার স্পষ্ট বার্তা

অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবি : সংগৃহীত
অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবি : সংগৃহীত

সন্দীপ রেড্ডি ভাঙার ‘স্পিরিট’ ও নাগ অশ্বিনের ‘কাল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়াল থেকে দীপিকা পাড়ুকোন সরে দাঁড়ানোর পর বলিউডে আট ঘণ্টার শিফট নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। এ বিতর্কের মধ্যেই কাজের সময় ও মানসিক সুস্থতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী কিয়ারা আদভানি।

ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে কিয়ারা জানান, অতিরিক্ত কাজ বা বার্নআউট কোনো শিল্পের পক্ষেই ইতিবাচক নয়। আট ঘণ্টার শিফট প্রসঙ্গে তিনি বলেন, ‘বার্নআউট কারও উপকার করে না। অতিরিক্ত পরিশ্রম করে শেষ পর্যন্ত লাভের লাভ কিছুই হয় না।’ কিয়ারা জানান, তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় হলো—মর্যাদা, ভারসাম্য ও সম্মান।

মাতৃত্ব নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘সন্তান জন্মের পর নিজের শরীরের দিকে তাকিয়ে মনে হয়েছে, একটি মানবসন্তান তৈরি করার অভিজ্ঞতার কোনো তুলনা নেই।’ ভবিষ্যতে শরীরের গঠন যেমনই হোক, তিনি নিজের শরীরকে সম্মান করবেন বলেও জানান।

প্রসঙ্গত, দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার শর্ত দেওয়ায় ‘স্পিরিট’ থেকে দীপিকাকে বাদ দেওয়ার খবর সামনে আসার পরই বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। পরে দীপিকা জানান, নারী হিসেবে তার এ সিদ্ধান্তকে চাপ বা সমস্যা হিসেবে দেখা হলেও তিনি নিজের অবস্থানে অনড় থাকবেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X