কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

শিশু তায়েবা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে হত্যারকারীর বিচারের দাবি করেন তায়েবার স্বজনরা। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে হত্যারকারীর বিচারের দাবি করেন তায়েবার স্বজনরা। ছবি : কালবেলা

শিশু তায়েবা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকাস্থ সখিপুর থানার বিভিন্ন পেশাজীবী সংগঠন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা মহল।

শুক্রবার (০৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে হত্যারকারীর বিচারের দাবি করেন তায়েবার স্বজনরা।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৪ সেপ্টেম্বর পারিবারিক কলহের জেরে আপন চাচি আয়েশা খাতুন শিশু তায়েবাকে হত্যা করে পাশের বাড়ির সেফটিক ট্যাংকে ফেলে রাখে। নিখোঁজ হওয়ার দুইদিন পর ২৬ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে এলাকাবাসীর অভিযানে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার হয়। হত্যার ঘটনায় প্রত্যক্ষ সাক্ষীর জবানবন্দিতেও একই তথ্য উঠে এসেছে।

কিন্তু এ ঘটনার এক সপ্তাহ অতিক্রান্ত হলেও পুলিশ প্রশাসনের ভূমিকা জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে বলে বক্তারা অভিযোগ করেন। তাদের মতে, পুলিশ প্রথম থেকেই গাফিলতি দেখিয়েছে এবং প্রভাবশালী মহলের হস্তক্ষেপে প্রধান আসামিকে আড়াল করার চেষ্টা চলছে।

পুলিশের গাফিলতির অভিযোগ এনে বক্তারা বলেন, নিখোঁজের পর তায়েবার বাবা থানায় জিডি করলেও পুলিশ কার্যকর পদক্ষেপ নেয়নি। যদি উদ্যোগ নিতো, শিশুটিকে হয়তো জীবিত উদ্ধার করা যেত। প্রধান আসামিকে গ্রেপ্তারের পর আইন অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির না করে প্রায় ৪৭ ঘণ্টা বিলম্ব করা হয়, যা প্রভাবশালীদের হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করেছে। ভুক্তভোগী পরিবার, মামলার সাক্ষী ও বিচার দাবি করা স্থানীয়দের আসামি পক্ষের লোকজন নিয়মিত হুমকি দিচ্ছে, অথচ পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। হত্যাস্থল চিহ্নিতকরণ, আলামত সংগ্রহ, মোবাইল কল রেকর্ড যাচাই ও তদন্ত প্রক্রিয়ায় গড়িমসি চলছে। থানার ওসি ও জেলা পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাটিকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা ও মূল আসামিকে আড়াল করার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। ১ অক্টোবর জেলা পুলিশ সুপারের সংবাদ সম্মেলনেও হত্যার স্থান, আসামীদের জবানবন্দি, রিমান্ডে প্রাপ্ত তথ্য ও আলামত সংগ্রহ বিষয়ে স্পষ্ট বক্তব্য না থাকায় সাধারণ মানুষ হতাশ হয়েছেন।

মানববন্ধনে বক্তারা কয়েকটি নির্দিষ্ট দাবি উত্থাপন করে বলেন, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের সঠিক তথ্য উদ্ঘাটনে দ্রুত উচ্চতর তদন্ত টিম গঠন এবং মামলাটি নারী ও শিশু ট্রাইব্যুনালে স্থানান্তর করতে হবে। প্রকৃত আসামিদের শনাক্ত করে দ্রুত রিমান্ডে এনে হত্যার নেপথ্যের সকল দোষীকে চিহ্নিত করতে হবে। ভুক্তভোগী পরিবার ও বিচারের দাবিতে সোচ্চার এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মামলার কার্যক্রম থেকে সখিপুর থানার ওসিকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে হবে। প্রভাবশালীদের প্রভাব খাটানো বন্ধ করে আইন অনুযায়ী আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে। এ ছাড়া সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ দাবি করেন তারা।

বক্তারা বলেন, একটি নিষ্পাপ শিশুর হত্যার পরও যদি বিচারের কার্যকর অগ্রগতি না হয়, তবে সাধারণ মানুষ আইন ও বিচারব্যবস্থার ওপর আস্থা হারাবে। ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা রোধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিশ্বাস করেন, সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ ছাড়া এ মামলার সুষ্ঠু তদন্ত সম্ভব নয়। এ সময় তারা ঘোষণা দেন, মানববন্ধনের পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়, প্রধান বিচারপতি, নারী ও শিশু মন্ত্রণালয়, পুলিশ মহাপরিদর্শক, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা জেলা পুলিশ রেঞ্জ, শরীয়তপুর জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

মানববন্ধনে নিহত তায়েবার পিতা টিটু সরদার মা ডলি বেগমসহ থানার সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X